প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ
আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন। তিনি ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তিনি।
ঢাকা সেনানিবাসের শাহীন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষাজীবন শুরু করেন তারেক রহমান। পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে উচ্চশিক্ষা গ্রহণ করেন।
১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন তিনি। ১৯৯৩ সালে বগুড়া জেলা বিএনপির সদস্য হন। দীর্ঘ রাজনৈতিক পথচলায় বিভিন্ন প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মুখোমুখি হলেও রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি।
দীর্ঘ নির্বাসিত জীবন শেষে গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই বিজয়ী হন। পরবর্তী সময়ে ১৭ ফেব্রুয়ারি দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর গত নয় মাসে ব্যাংকিং, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা ও পরিবেশসহ বিভিন্ন খাতে নানা উদ্যোগ গ্রহণ করেছে তাঁর সরকার। নিম্ন আয়ের পরিবারের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড এবং স্বাস্থ্যসেবা সম্প্রসারণের মতো কর্মসূচি এর মধ্যে উল্লেখযোগ্য।
তারেক রহমান একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও বহুত্ববাদী বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন। তাঁর স্বপ্ন—প্রতিটি নাগরিক যেন শান্তি, সম্প্রীতি, মর্যাদা ও সমান অধিকার নিয়ে বসবাস করতে পারেন।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
দুই উপায়ে জানা যাবে এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল
৩ ঘণ্টা আগে💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





