মূল অংশে যান
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ · ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
রাজনীতি

পাবনার বেড়ায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া, পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ।

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ৬:৩২ অপরাহ্ণ · আপডেট: ২৩ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ণ · ১ মিনিটে পড়ুন
পাবনার বেড়ায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, আহত বেশ কয়েকজন
ছবি: সংগৃহীত

পাবনার বেড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। কয়েক দিন ধরে চলা উত্তেজনার ধারাবাহিকতায় শনিবার (২১ নভেম্বর) দুপুরে পৌর এলাকার বৃশালিখায় দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। সংঘর্ষকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীরা বেড়া মডেল থানার সামনে বিক্ষোভ মিছিল করেন। পরে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা পাল্টা মিছিল বের করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে থাকা খড়ের পালায় আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এরপর থেকে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে থেমে থেমে উত্তেজনা, সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটছিল। শনিবার দুপুরে বৃশালিখা এলাকায় তা আবারও সংঘর্ষে রূপ নেয়। দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের নেতাকর্মীরা মুখোমুখি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz