ইবির লালন শাহ হল ডিবেটিং সোসাইটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে লালন শাহ হল ডিবেটিং সোসাইটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আল ফিকহ এন্ড ল বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিশুক শাহরিয়ার ও সাধারণ সম্পাদক হিসেবে আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শরিফুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
রোববার (১৫ নভেম্বর) লালন শাহ হল প্রভোস্ট সহযোগী অধ্যাপক আব্দুর রাজ্জাক ও হল ডিবেটিং সোসাইটির মডারেটর হুসাইন আহমেদ লিটন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
পূর্ণাঙ্গ কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি আহমাদ আব্দুল্লাহ, ইব্রাহিম খলিল, শরিফুল ইসলাম মজুমদার ও মো. সবুজ। যুগ্ম সম্পাদক হিসেবে স্থান পেয়েছেন সাইফুদ্দিন সিদ্দিক, হাসেম আলী, মো. মিজানুর রহমান। সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ও সবুজ জোয়ার্দার, দপ্তর সম্পাদক রমযান আলী, উপ-দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, বিতর্ক বিষয়ক সম্পাদক মুশফিকুর রহমান, সহকারী বিতর্ক বিষয়ক সম্পাদক অপু মিয়া, কোষাধ্যক্ষ রাশেদ ইসলাম, সহকারী কোষাধ্যক্ষ গোলাম রব্বানী, তথ্য ও প্রচার সম্পাদক মিসনু আল আসানাওয়ি, সহ-তথ্য ও প্রচার সম্পাদক আহফিন হাসান ও আজিজুল হাকিম, সাহিত্য বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, আইন বিষয়ক সম্পাদক মানিক মিয়া, কার্যনির্বাহী সদস্য রানা শেখ, জিহাদ ও মোস্তাফিজুর রহমান মনোনীত হয়েছেন।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





