কপ-৩১ সম্মেলনে যোগ দিচ্ছেন এনসিপির মনিরা শারমিন
বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে তুরস্ক যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। আগামীকাল মঙ্গলবার (১০ নভেম্বর) তিনি তুরস্কের উদ্দেশে যাত্রা করবেন। বর্তমানে তিনি দক্ষিণ কোরিয়ায় আইক্যাপ সম্মেলনে অবস্থান করছেন বলে জানিয়েছে দলটির মিডিয়া উইং।
মনিরা শারমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগে পড়াশোনা করেছেন। তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে কাজ করেছেন। এছাড়া একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সহযোগী গবেষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন বিষয়ে স্বাধীন পরামর্শক হিসেবে বিভিন্ন উন্নয়ন সংস্থার সঙ্গে কাজ করছেন।
কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে মনিরা শারমিন বলেন, বাংলাদেশের বিরোধী রাজনৈতিক শক্তির প্রতিনিধি হিসেবে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ এবং ওয়াচডগ হিসেবে ভূমিকা রাখাই হবে তার অন্যতম দায়িত্ব।
তিনি আরও বলেন, জলবায়ু অর্থায়ন, অভিযোজন প্রকল্প, আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়ন এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার ও স্বার্থ কতটা সুরক্ষিত হচ্ছে, তা পর্যবেক্ষণ করবেন। পাশাপাশি প্রয়োজনীয় জবাবদিহি নিশ্চিত করার দাবি তুলবেন।
সরকারের সমালোচনার পাশাপাশি গঠনমূলক পর্যালোচনা, বিকল্প নীতিপ্রস্তাব এবং জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশের জলবায়ু নীতিকে আরও স্বচ্ছ, কার্যকর ও জনবান্ধব করাই তাদের লক্ষ্য বলে জানান তিনি।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





