মূল অংশে যান
রবিবার, ৮ নভেম্বর ২০২৬ · ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
রাজনীতি

রেডি হও জামায়াত, তোমাদের পাকিস্তানে পাঠানো হবে: পাপিয়া

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ণ · আপডেট: ৮ নভেম্বর ২০২৬, ৯:২৯ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
রেডি হও জামায়াত, তোমাদের পাকিস্তানে পাঠানো হবে: পাপিয়া
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া। সংগৃহীত ছবি

বিএনপির সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া জামায়াতে ইসলামীর উদ্দেশে বলেছেন, ‘রেডি হও জামায়াত, পাকিস্তান তোমাদের উপযুক্ত জায়গা, তোমাদের পাকিস্তানে পাঠানো হবে।’

শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পাপিয়া বলেন, নির্বাচিত সরকারের আট মাসে বোর্ডিং পাস দেখানো, লন্ডন দেখানো ও ভিসা দেখানোর বিষয়গুলো তুলে ধরে তিনি জামায়াতে ইসলামীর সমালোচনা করেন। তিনি আরও দাবি করেন, জামায়াতে ইসলামীর কর্মকাণ্ডে ইসলামের কোনো নমুনা নেই।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি মা-বোনদের উদ্দেশে বলেন, নির্বাচনে আর ভুল করা যাবে না। বিরিয়ানির প্যাকেট কিংবা নতুন বোরখার প্রলোভনে পড়ে ভোট দেওয়া উচিত নয়। পাশাপাশি শফিক সাহেবের সভায় অর্থের বিনিময়ে যোগ না দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বিএনপি জনগণের সংগঠন এবং মানুষের মুখে হাসি ফোটাতে যা যা করা প্রয়োজন, দলটি তা করবে।

জনসভায় জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশীদ। এ সময় জেলা যুবদলের আহ্বায়ক তাবিউল ইসলাম তারিফসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz