মূল অংশে যান
সোমবার, ২ নভেম্বর ২০২৬ · ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ব্রেকিং
সারাদেশ

গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ; সাংবাদিক-বিজিবি সদস্য আহত

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, ২:১৭ অপরাহ্ণ · আপডেট: ২ নভেম্বর ২০২৬, ৪:২১ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ; সাংবাদিক-বিজিবি সদস্য আহত
গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ; সাংবাদিক-বিজিবি সদস্য আহত

শ্রমিক আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের দুই মহাসড়ক। সোমবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর পল্লী বিদ্যুৎ ও চন্দ্র এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। এ ঘটনায় দেড় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

শ্রমিকদের ছত্রভঙ্গ করতে গিয়ে পুলিশ ও বিজিবির সঙ্গে বিক্ষোভকারীদের একাধিকবার সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের তিনটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। ইটের আঘাতে এক বিজিবি সদস্য আহত হয়েছেন।

সোমবার বেলা ১১টার দিকে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে বিজিবি ও পুলিশ ধাওয়া দিলে আন্দোলনকারীরা ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে এক বিজিবি সদস্য আহত হন।

এরপর দুপুর ১২টার দিকে গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় পুলিশের একাধিক গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় সংবাদ সংগ্রহ করতে গেলে সময় টিভির রিপোর্টার ও ক্যামেরাপারসনের ওপর হামলা করে ক্যামেরা ভাঙচুর করা হয়। এসএ টিভির এক ক্যামেরাপারসনও পায়ে আঘাত পেয়েছেন।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, শ্রমিকরা আজও বিক্ষোভ করছেন। শ্রমিক আন্দোলনের কারণে দেড় শতাধিক কারখানা ছুটি দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি, জেলা ও মহানগর পুলিশের পাশাপাশি শিল্প পুলিশ কাজ করছে।