মেসিকে লাল কার্ড না দেওয়ায় ক্ষুব্ধ তাপিয়া
এমএলএস কাপ প্লে-অফের শেষ ষোলোর ম্যাচে কলম্বাস ক্রুর বিপক্ষে লিওনেল মেসির আচরণ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন প্রতিপক্ষ দলের চিলিয়ান স্ট্রাইকার গঞ্জালো তাপিয়া। মেসির বিরুদ্ধে সহিংস আচরণের অভিযোগ তুলে তিনি দাবি করেছেন, একই ঘটনা অন্য কোনো খেলোয়াড় ঘটালে তাকে সরাসরি লাল কার্ড দেখানো হতো।
ম্যাচের প্রথমার্ধের শেষ মুহূর্তে থ্রো-ইন নেওয়াকে কেন্দ্র করে মেসি ও তাপিয়ার মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এর আগে পেনাল্টি থেকে গোল করে কলম্বাস ক্রুকে এগিয়ে দিয়েছিলেন তাপিয়া।
বিরতির ঠিক আগে থ্রো-ইন নেওয়ার জন্য সীমানার বাইরে দাঁড়িয়েছিলেন মেসি। এ সময় তাপিয়া তাকে দ্রুত থ্রো-ইন নিতে বাধা দিচ্ছিলেন। একপর্যায়ে মেসি বল দিয়ে তাপিয়ার মুখে ধাক্কা দেন। পরে তাপিয়া লাফিয়ে থ্রো-ইন আটকে দেওয়ার চেষ্টা করলে মেসি তার মাথায় বল ছুড়ে মারেন। বল মাথায় লাগার পর মাটিতে পড়ে যান তাপিয়া।
ঘটনার পর মেসি দুই হাত তুলে রেফারির কাছে ফাউলের আবেদন করেন। তবে রেফারি অ্যালেন চ্যাপম্যান মেসি ও তাপিয়া দুজনকেই হলুদ কার্ড দেখান। মেসিকে লাল কার্ড না দেখানোয় ফুটবলপ্রেমীদের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে।
ঘটনার সময় মেসি ক্ষুব্ধ ছিলেন জানিয়ে তাপিয়া বলেন, কলম্বাসের সমর্থকেরা ‘রোনালদো তোমার চেয়ে ভালো’ বলে স্লোগান দিচ্ছিলেন। তার মতে, সমর্থকদের এমন স্লোগানেই মেসি ক্ষুব্ধ হয়েছিলেন।
তাপিয়া আরও বলেন, পরিস্থিতি উল্টো হলে এবং তিনি মেসির সঙ্গে একই আচরণ করলে তাকে নিশ্চিতভাবেই মাঠ থেকে বের করে দেওয়া হতো।
ফুটবলে সবার জন্য সমান নিয়ম থাকা উচিত উল্লেখ করে তাপিয়া অভিযোগ করেন, মেসিকে বাড়তি সুবিধা দেওয়া হয়। সদ্য সমাপ্ত বিশ্বকাপেও মেসিকে প্রতিপক্ষ খেলোয়াড়দের তুলনায় বিশেষ সুবিধা দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
শিরোপা জয়ের পর জ্ঞান হারালেন লিয়ান্দ্রো পারেদেস
৩৬ মিনিট আগে💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





