মূল অংশে যান
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ · ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
রাজনীতি

সাদিক কায়েমের গ্রামের বাড়িতে হামলা কাপুরুষোচিত: জামায়াত আমির

ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়ার দাবি জানান তিনি।

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ণ · আপডেট: ২৩ নভেম্বর ২০২৬, ৭:০৬ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
সাদিক কায়েমের গ্রামের বাড়িতে হামলা কাপুরুষোচিত: জামায়াত আমির
জামায়াত আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) ও জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আবু সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে হামলার নিন্দা জানিয়েছেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি এ হামলাকে কাপুরুষোচিত বলে মন্তব্য করেছেন।

রোববার (২২ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ নিন্দা জানান।

পোস্টে শফিকুর রহমান লেখেন, রোববার রাত ৩টার পর সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় তিনি নিন্দা জানাচ্ছেন। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়ার দাবি জানান তিনি।

জামায়াত আমির আরও লেখেন, একের পর এক পতিত ফ্যাসিস্টরা তাণ্ডব চালিয়ে যাচ্ছে। সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চরম নিষ্ক্রিয়তা ও উদাসীনতাকে এর জন্য প্রধানত দায়ী করেন তিনি। এ ব্যাপারে সরকার সঠিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর জন্য চরম মূল্য দিতে হবে বলেও সতর্ক করেন।

এর আগে রোববার ভোরে নিজের ফেসবুক পোস্টে বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ করেন সাদিক কায়েম।

তিনি লেখেন, রাত সাড়ে ৩টার দিকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাঁর বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও কেরোসিন দিয়ে আগুন দেওয়ার চেষ্টা করে। ঘটনার সময় বাড়িতে তাঁর বাবা-মা ছিলেন। বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপের পাশাপাশি দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন লাগানোর চেষ্টা করা হয় বলে দাবি করেন তিনি। পরে এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই নেভানো সম্ভব হয়।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz