মূল অংশে যান
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ · ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
সারাদেশ

ফরিদপুরে ৫০ যাত্রী নিয়ে বাস খাদে

দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, ৬:২৪ অপরাহ্ণ · আপডেট: ২১ নভেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ণ · ১ মিনিটে পড়ুন
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে ‘জননী ট্রাভেলস’ নামে একটি বাস সড়কের পাশের খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সাতজন নারী ও দুটি শিশু রয়েছেন। দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

সোমবার (২ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে নগরকান্দা উপজেলার ভবুকদিয়া বাসস্ট্যান্ডের প্রায় ৫০০ গজ পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে টেকেরহাটের উদ্দেশে যাচ্ছিল বাসটি। দুর্ঘটনার সময় এতে আনুমানিক ৫০ জনের বেশি যাত্রী ছিলেন। চলন্ত অবস্থায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে কয়েকজন যাত্রী ছিটকে পড়েন, আবার অনেকে বাসের ভেতরে আটকা পড়েন।

দুর্ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে বাইরে বের করে আনতে সহায়তা করেন। পরে আহতদের উদ্ধার করা হয়।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

তবে কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

🔒 প্রকাশের ৭ দিন পরে এই খবরে মন্তব্য বন্ধ হয়ে গেছে।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz