মূল অংশে যান
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ · ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
সারাদেশ

রুপনগরে থানার সামনে ককটেল ফাটিয়ে পালানোর সময় হাতেনাতে আটক যুবক

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ণ · আপডেট: ২৩ নভেম্বর ২০২৬, ৩:০৮ পূর্বাহ্ণ · ১ মিনিটে পড়ুন
রুপনগরে থানার সামনে ককটেল ফাটিয়ে পালানোর সময় হাতেনাতে আটক যুবক
আটক আশরাফুল ইসলাম

রোববার (৮ নভেম্বর) রাত ১টা ৪০ মিনিটের দিকে রাজধানীর রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করেন আশরাফুল ইসলাম (২৭) নামে এক যুবক। এ সময় পুলিশ তাকে হাতেনাতে আটক করে।

পুলিশ জানায়, আটক আশরাফুল ইসলামের বাবার নাম মো. হাবিবুর রহমান এবং মায়ের নাম আলিয়া বেগম। তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার ছোট আলীর চর এলাকায়। বর্তমানে তিনি ঢাকার রূপনগরের ঝিলপাড় বস্তির এ/পি সেকশন-৭ এলাকায় বসবাস করেন।

এর আগে রাজধানীর শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, মগবাজার, মিরপুর ও পল্লবীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শাহবাগ থানা এলাকায় ককটেল নিক্ষেপের ঘটনায় তিনজনকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয় জনতা। সন্ধ্যা ৭টার পর থেকে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

🔒 প্রকাশের ৭ দিন পরে এই খবরে মন্তব্য বন্ধ হয়ে গেছে।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz