মূল অংশে যান
শনিবার, ২১ নভেম্বর ২০২৬ · ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
সারাদেশ

গাইবান্ধায় মা-ছেলে হত্যা: পঞ্চগড় থেকে আসামি গ্রেপ্তার

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ৭:৫০ পূর্বাহ্ণ · আপডেট: ২১ নভেম্বর ২০২৬, ৮:১৫ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
গাইবান্ধায় মা-ছেলে হত্যা: পঞ্চগড় থেকে আসামি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জে গৃহবধূ আঁখি ও তার পাঁচ বছর বয়সী ছেলে আহনাব আদিল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আনন্দ বাবু বাদলকে (২৪) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-১৩-এর নীলফামারী ও গাইবান্ধা ক্যাম্পের যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে গাইবান্ধায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল হক জানান, নিহত আঁখির সতিন শাহিনা বেগমের সঙ্গে বাদলের পরকীয়া সম্পর্ক ছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, তাদের আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় আঁখি ও তার ছেলেকে হত্যা করা হয়।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তার আনন্দ বাবু বাদল সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের দুলাল গ্রামের বাসিন্দা। তিনি এ মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামি।

এর আগে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে সুন্দরগঞ্জের বজরা কঞ্চিবাড়ী গ্রামের নিজ বাড়ি থেকে আঁখি (৩৫) ও তার পাঁচ বছর বয়সী ছেলে আহনাব আদিলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz