মূল অংশে যান
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ · ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
সারাদেশ

গোপালগঞ্জে বন্ধ প্রায় ১ লাখ ৭০ হাজার মোবাইল ব্যাংকিং হিসাব

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ২:১৫ অপরাহ্ণ · আপডেট: ২৯ নভেম্বর ২০২৬, ৪:১০ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
গোপালগঞ্জে বন্ধ প্রায় ১ লাখ ৭০ হাজার মোবাইল ব্যাংকিং হিসাব
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নির্দেশে গোপালগঞ্জে প্রায় ১ লাখ ৭০ হাজার মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ করে দেওয়া হয়েছে। এতে বিকাশ, নগদসহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবার গ্রাহকেরা টাকা পাঠানো ও উত্তোলন করতে না পেরে ভোগান্তিতে পড়েছেন।

রোববার (২৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের তথ্য পর্যালোচনা করে এসব হিসাব বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে হিসাবগুলো কত দিনের জন্য বন্ধ থাকবে, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

গত বুধবার রাত থেকে গোপালগঞ্জের বিভিন্ন গ্রাহকের মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ হতে শুরু করে। এতে সাধারণ গ্রাহকদের পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীরাও সমস্যায় পড়েছেন।

রোববার সকালেও জেলার বিভিন্ন এলাকার এজেন্ট পয়েন্টে গিয়ে দেখা যায়, লেনদেন বন্ধের বার্তা পেয়ে টাকা তুলতে বা পাঠাতে আসা গ্রাহকেরা ফিরে যাচ্ছেন। ফলে দৈনন্দিন লেনদেন ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz