মূল অংশে যান
সোমবার, ৯ নভেম্বর ২০২৬ · ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
খেলাধুলা

ফরেস্টের বিপক্ষে হার, এমন বাজে দিন ৪০ বছরে প্রথমবার দেখল ম্যানইউ

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ৮:৪৬ পূর্বাহ্ণ · আপডেট: ৯ নভেম্বর ২০২৬, ৬:১১ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
ফরেস্টের বিপক্ষে হার, এমন বাজে দিন ৪০ বছরে প্রথমবার দেখল ম্যানইউ
ছবি: সংগৃহীত

প্রিমিয়ার লিগে টানা তৃতীয় হারের মুখ দেখল ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠে নটিংহ্যাম ফরেস্টের কাছে ৩-১ গোলে হেরে শিরোপার দৌড়ে আরও পিছিয়ে পড়েছে পেপ গার্দিওলার দল। ফরেস্টের জয়ে জোড়া গোল করেছেন সাবেক সিটি স্ট্রাইকার লিয়াম ডেলাপ।

ম্যাচের আগে পয়েন্ট টেবিলের অবনমন অঞ্চলে থাকা ফরেস্টের কাছে সিটির এমন হার বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে, এই জয়ের ফলে অবনমন অঞ্চল থেকে বেরিয়ে এসেছে ফরেস্ট। তাদের জয়ে পয়েন্ট টেবিলের তলানির তিনে নেমে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

মাঠে না নেমেও ফরেস্টের জয়ের কারণে অবনমন অঞ্চলে জায়গা হয়েছে ইউনাইটেডের। ১৯৮৬ সালের নভেম্বরের পর প্রথমবারের মতো শীর্ষ লিগে অন্তত ৯ ম্যাচ খেলে অবনমন অঞ্চলে থেকে দিন শেষ করল ক্লাবটি। সেবার ১৫ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের ২১তম স্থানে ছিল তারা।

এদিকে, সান্ডারল্যান্ড চেলসিকে হারালে এবং ক্রিস্টাল প্যালেস লিভারপুলের বিপক্ষে হার এড়াতে পারলে অ্যাস্টন ভিলার মুখোমুখি হওয়ার আগেই পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে নেমে যেতে পারে ইউনাইটেড।

গত ৩০ আগস্ট ইপসউইচ টাউনের বিপক্ষে ৫-২ গোলের জয়ের পর থেকে লিগে আর জয়ের দেখা পায়নি দলটি। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে ক্লাবটির সবচেয়ে বাজে শুরুর রেকর্ডও গড়েছে তারা, যা গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ।

১৯৮৬ সালের নভেম্বরে কোচ রন অ্যাটকিনসনকে বরখাস্ত করার পর ওল্ড ট্রাফোর্ডে তাঁর স্থলাভিষিক্ত হয়েছিলেন স্যার অ্যালেক্স ফার্গুসন। সাম্প্রতিক সময়ে কোচ মাইকেল ক্যারিকের অবস্থাও বেশ নড়বড়ে। যদিও মঙ্গলবার এএস রোমার বিপক্ষে ৩-২ গোলের চ্যাম্পিয়নস লিগ জয়ে কিছুটা স্বস্তি ফিরেছিল, তবে তাঁর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। অ্যাস্টন ভিলার বিপক্ষে আরেকটি হার তাঁর দায়িত্বের মেয়াদ শেষ করে দিতে পারে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া · ১ জন

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz