জানুয়ারিতেই বাংলাদেশে আসতে চাইছে ভারত
দীর্ঘ অপেক্ষা এবং দুবার সফর স্থগিত হওয়ার পর অবশেষে বাংলাদেশ-ভারত সাদা বলের সিরিজ আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে ছয় ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারতীয় ক্রিকেট দল। সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে।
শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে এ বিষয়ে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে।
তবে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনা এগোলেও ভারতীয় দলের বাংলাদেশ সফর এখনো দেশটির সরকারের অনুমোদনের ওপর নির্ভর করছে।
সূচি অনুযায়ী, আগামী ৩ থেকে ৯ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা রয়েছে ভারতের। এরপর ২১ জানুয়ারি শুরু হওয়ার কথা ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। ফলে বাংলাদেশ সফর চূড়ান্ত হলে জিম্বাবুয়ে সিরিজের সূচিতেও পরিবর্তন আনতে হতে পারে।
সর্বশেষ ২০২২ সালে বাংলাদেশ সফরে এসেছিল ভারতীয় দল। সেবার দুই ম্যাচের টেস্ট সিরিজের পাশাপাশি তিনটি ওয়ানডে খেলেছিল তারা। ওয়ানডে সিরিজে ভারতকে ২-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। এবারও ঘরের মাঠে সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে চাইবে টাইগাররা।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া · ১ জন
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





