সাফ খেলতে ঢাকায় হামজা, দোহায় আটকা ফারহান আলী
সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে সোমবার (৯ নভেম্বর) ভোর সাড়ে ৬টায় পরিবারসহ ইংল্যান্ড থেকে ঢাকায় পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার হামজা চৌধুরী। শেফিল্ড ইউনাইটেডের এই ফুটবলারকে ঘিরে সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।
একই সময়ে দেশে ফেরার কথা ছিল আরেক ফুটবলার ফারহান আলী ওয়াহিদের। তবে ফ্লাইট বিলম্বের কারণে দোহায় আটকা পড়েছেন তিনি। সবকিছু ঠিক থাকলে সোমবার সন্ধ্যায় তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
ক্লাবের ব্যস্ত সূচির কারণে বাংলাদেশের হয়ে ভুটানের বিপক্ষে আগের ম্যাচে খেলতে পারেননি হামজা ও ফারহান। সোমবার বিকেলে বাংলাদেশ দলের অনুশীলনে হামজার অংশ নেওয়ার কথা থাকলেও ফারহান দেরিতে পৌঁছানোর কারণে অনুশীলনে থাকতে পারবেন না।
আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ সামনে রেখে বিকেলে এবিজি স্পোর্টস সিটিতে অনুশীলন করবে বাংলাদেশ দল। এরই মধ্যে ভুটানের বিপক্ষে জয় এবং ভুটান-শ্রীলঙ্কা ম্যাচ ড্র হওয়ায় টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
নভেম্বরে আর্জেন্টিনা-ব্রাজিলের ব্যস্ত সূচি
৯ ঘণ্টা আগে💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





