মূল অংশে যান
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ · ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
ক্যাম্পাস

জবি শিক্ষার্থীদের বিকেলের মধ্যে ক্যাম্পাস ছাড়ার নির্দেশ

Saif প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ৩:১৭ অপরাহ্ণ · আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ২:১৩ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
জবি শিক্ষার্থীদের বিকেলের মধ্যে ক্যাম্পাস ছাড়ার নির্দেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন উপলক্ষে আজ সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার মধ্যে সাধারণ শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। আগামীকাল জকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে সকাল ৯টায়, শেষে হবে বিকেল ৩টায়। ভোটার তালিকায় নাম থাকা শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসে ভোট দিতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন, ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে ২৯ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টার মধ্যে সব শিক্ষার্থীকে ক্যাম্পাস ত্যাগ করতে হবে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

🔒 প্রকাশের ৭ দিন পরে এই খবরে মন্তব্য বন্ধ হয়ে গেছে।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz