১২ বছরে তৃতীয়বার কোপা আমেরিকার আয়োজক যুক্তরাষ্ট্র
২০২৮ সালের কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টের আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্রের নাম ঘোষণা করেছে দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। এর মধ্য দিয়ে ১২ বছরের ব্যবধানে তৃতীয়বারের মতো টুর্নামেন্টটি আয়োজন করতে যাচ্ছে দেশটি। ২০২৪ সালের পর টানা দ্বিতীয়বার কোপা আমেরিকার আয়োজক হচ্ছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার (২৪ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে ২০২৮ আসরের আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্রের নাম ঘোষণা করা হয়। আগামী ৯ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।
২০২৮ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অলিম্পিক আয়োজনের কথা রয়েছে। জুলাইয়ের শেষ দিকে অলিম্পিক শুরু হওয়ায় কোপা আমেরিকার সূচি সমন্বয় করতে হয়েছে। শেষ পর্যন্ত জুন-জুলাইয়ের শুরুতে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০২৮ সালের আসর আয়োজনের দৌড়ে ছিল ইকুয়েডরও। তবে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের হাতেই যায় আয়োজক স্বত্ব। বাণিজ্যিক সম্ভাবনা, অর্থনৈতিক সুযোগ এবং উন্নত অবকাঠামো এ সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা রেখেছে। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দেশটির বেশ কয়েকটি স্টেডিয়াম সংস্কার ও আধুনিকায়ন করা হয়েছে। ফলে বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতিও রয়েছে তাদের।
এর আগে ২০১৬ ও ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকা অনুষ্ঠিত হয়। দুই আসরেই ফাইনাল খেলেছিল আর্জেন্টিনা। ২০১৬ সালের ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হেরে রানার্সআপ হয় দলটি। তবে ২০২৪ সালের ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জেতে আর্জেন্টিনা।
২০২৮ সালের আসরে অংশ নেবে ১৬টি দল। এর মধ্যে কনমেবলের ১০ সদস্যদেশ সরাসরি খেলবে। বাকি ছয়টি দল আসবে উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফ থেকে। ২০২৭ গোল্ড কাপে পারফরম্যান্সের ভিত্তিতে এই ছয় দল বাছাই করা হবে।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
লাল কার্ড দেখার পর ছুরি হাতে মাঠে ফিরলেন ফুটবলার
১৫ ঘণ্টা আগে💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





