মূল অংশে যান
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ · ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছেন ট্রাম্প

অতিরিক্ত শিল্প সক্ষমতার অভিযোগে তদন্ত, শুল্কহার নির্ধারণ হতে পারে দেশভেদেক1য৳

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ৫:৪২ অপরাহ্ণ · আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ৬:০৭ অপরাহ্ণ · ৪ মিনিটে পড়ুন
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছেন ট্রাম্প

বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন আমদানি শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। যুক্তরাষ্ট্রের ১৬টি প্রধান বাণিজ্য অংশীদারের বিরুদ্ধে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগে পরিচালিত তদন্তের ফল শিগগিরই প্রকাশ করা হতে পারে। এর ভিত্তিতে বিভিন্ন পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তাব আসতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র মঙ্গলবার রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর মতে, মঙ্গলবার বিকেলেই তদন্তের ফল প্রকাশ হতে পারে।

মার্কিন বাণিজ্য প্রতিনিধি কার্যালয় (ইউএসটিআর) প্রস্তাবিত নতুন শুল্ক ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আগে থেকে আরোপিত শুল্কের সঙ্গে যুক্ত করতে পারে। গত ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট যেসব শুল্ক বাতিল করেছিলেন, নতুন শুল্কের একটি অংশ সেগুলোর বিকল্প হিসেবে আসতে পারে।

যুক্তরাষ্ট্রে প্রশাসনের শুল্ক আরোপের কারণে ভোগ্যপণ্যের দাম কিছুটা বেড়েছে। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর রয়টার্স/ইপসোসের এক জনমত জরিপে দেখা গেছে, ৬২ শতাংশ উত্তরদাতা শুল্ক বাতিলের উদ্যোগকে সমর্থন করবেন।

দেশভেদে নির্ধারিত হতে পারে শুল্কহার

প্রস্তাবিত শুল্কের হার এখনো স্পষ্ট নয়। এক সূত্র জানিয়েছে, প্রতিটি দেশের জন্য আলাদাভাবে শুল্কহার নির্ধারণ করা হতে পারে। তবে মেক্সিকো ও নরওয়ের পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে নতুন শুল্ক আরোপের সম্ভাবনা কম।

১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় যুক্তরাষ্ট্রের বৃহত্তম বাণিজ্য অংশীদারদের বিরুদ্ধে অতিরিক্ত শিল্প সক্ষমতা নিয়ে তদন্ত পরিচালনা করেছে ইউএসটিআর।

ওই সূত্রের মতে, চূড়ান্ত হওয়া বাণিজ্য চুক্তিতে নির্ধারিত শুল্কের সর্বোচ্চ সীমা বজায় রাখবে হোয়াইট হাউস। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যে ১৫ শতাংশ এবং মালয়েশিয়ার পণ্যে ১৯ শতাংশ শুল্কসীমা রয়েছে।

১০ জানুয়ারি মেয়াদ শেষ হতে যাওয়া যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য বিরতি বাড়ানো হলে চীনা পণ্যের ওপর ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুল্কের ২০ শতাংশ সীমাও বজায় রাখা হতে পারে। তবে বিরতির মেয়াদ শেষ হলে চীনের অতিরিক্ত সক্ষমতা-সংক্রান্ত শুল্ক আরও বাড়তে পারে।

প্রস্তাবিত শুল্ক নিয়ে রয়টার্সের প্রশ্নের জবাব দেয়নি মার্কিন বাণিজ্য প্রতিনিধি কার্যালয় ও হোয়াইট হাউস।

বাণিজ্য বিভাগের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা রায়ান মাজেরাস জানান, তিনি একটি দীর্ঘ প্রতিবেদন আশা করছেন, যাতে ১৬টি বাণিজ্য অংশীদারের জন্য পৃথক শুল্ক ব্যবস্থা থাকতে পারে। কিং অ্যান্ড স্প্যালডিংয়ের এই অংশীদার বলেন, বিভিন্ন খাতে অতিরিক্ত সক্ষমতা রয়েছে—এমন দেশগুলোর আমদানির ওপর প্রশাসন ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক প্রস্তাব করতে পারে।

এসব শুল্ক জোরপূর্বক শ্রমবিরোধী আইন দুর্বলভাবে প্রয়োগের অভিযোগে পৃথক তদন্তের আওতায় আরোপিত ১০ বা ১২ দশমিক ৫ শতাংশ বিদ্যমান শুল্কের সঙ্গে যুক্ত হতে পারে।

তবে মাজেরাসের মতে, অতিরিক্ত উৎপাদন সক্ষমতা কমাতে দেশগুলো পদক্ষেপ না নিলে সময়ের সঙ্গে শুল্ক বাড়ানোর শর্তসহ কম শুল্কহারও প্রস্তাব করতে পারে।

তদন্তের আওতায় বাংলাদেশসহ ১৬ দেশ

তদন্তের আওতায় থাকা দেশগুলো হলো—চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, বাংলাদেশ ও কম্বোডি। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নও তদন্তের আওতায় রয়েছে।

এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, চলতি সপ্তাহেই তদন্তের ফল প্রকাশ করা হতে পারে।

গত মার্চে মার্কিন বাণিজ্য প্রতিনিধি কার্যালয় অতিরিক্ত শিল্প সক্ষমতা নিয়ে তদন্ত শুরু করে। একই সময়ে ৫৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নে জোরপূর্বক শ্রমবিরোধী আইন দুর্বল বা শিথিলভাবে প্রয়োগের বিষয়ে পৃথক তদন্ত শুরু করা হয়।

গত ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্টে বাতিল হওয়া ট্রাম্পের বৈশ্বিক ‘লিবারেশন ডে’ শুল্কগুলো নতুনভাবে সাজানোর অংশ হিসেবে এসব শুল্ক আরোপের উদ্যোগ নেওয়া হচ্ছে।

অতিরিক্ত শিল্প সক্ষমতার সবচেয়ে বড় উৎস হিসেবে চীনকে চিহ্নিত করেছে ট্রাম্প প্রশাসন। তাদের অভিযোগ, ইস্পাত, অ্যালুমিনিয়াম, বৈদ্যুতিক গাড়ি, গৃহস্থালি সামগ্রী ও সৌরপণ্যসহ বিভিন্ন পণ্যে অতিরিক্ত উৎপাদনের কারণে বিশ্ববাজার সয়লাব হচ্ছে। চীন এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, তাদের রপ্তানি প্রতিযোগিতামূলক সক্ষমতার প্রতিফলন।

মার্কিন বাজারের জন্য পণ্য তৈরি এবং আগের মার্কিন শুল্ক এড়াতে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও কম্বোডিসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে চীনের বিনিয়োগকেও তদন্তের আওতায় আনা হয়েছে।

১০ জানুয়ারি শেষ হতে যাওয়া যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য বিরতির আওতায় ট্রাম্পের প্রথম মেয়াদে আরোপিত প্রায় ২৫ শতাংশ শুল্কের পাশাপাশি দ্বিতীয় মেয়াদে চীনা পণ্যের ওপর শুল্ক সর্বোচ্চ ২০ শতাংশে সীমাবদ্ধ রাখা হয়েছে।

যুক্তরাষ্ট্র ইতোমধ্যে চীনা আমদানির ওপর ১২ দশমিক ৫ শতাংশ শ্রমবিরোধী শুল্ক আরোপ করেছে। ফলে ২০ শতাংশের সীমায় পৌঁছাতে আরও ৭ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের সুযোগ রয়েছে।

এ ছাড়া উভয় পক্ষের ৩০ বিলিয়ন ডলারের অ-কৌশলগত আমদানির ওপর শুল্ক কমানোর বিষয়েও কাজ করছে যুক্তরাষ্ট্র ও চীন।

তথ্যসূত্র: রয়টার্স

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz