মূল অংশে যান
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ · ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
ক্যাম্পাস

ববিতে ময়মনসিংহ বিভাগীয় ছাত্র কল্যাণ সংস্থার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ৬:৪১ পূর্বাহ্ণ · আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ৭:১১ পূর্বাহ্ণ · ১ মিনিটে পড়ুন
ববিতে ময়মনসিংহ বিভাগীয় ছাত্র কল্যাণ সংস্থার পূর্ণাঙ্গ  কমিটি প্রকাশ
ছবি: সংগৃহীত

ববি প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ময়মনসিংহ বিভাগীয় ছাত্র কল্যাণ সংস্থার ২০২৬-২৭ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি প্রকাশ করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সংগঠনটির পক্ষ থেকে নতুন এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী মো. আরিফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী মাসুম বিল্লাহ।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে ১২তম ও ১৩তম ব্যাচের একাধিক শিক্ষার্থীকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া যুগ্ম-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক, অর্থ সম্পাদক, ছাত্র ও ছাত্রীবিষয়ক সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ১৩তম, ১৪তম ও ১৫তম ব্যাচের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে পরিবেশ ও দুর্যোগ, শিক্ষার্থী কল্যাণ, তথ্য ও প্রযুক্তি, সাংস্কৃতিক, আপ্যায়ন, আইন, স্বাস্থ্যসেবা, ক্রীড়া, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন বিষয়ে সম্পাদক ও সহ-সম্পাদক নিয়োগ দেওয়া হয়েছে।

প্রকাশিত কমিটিতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি ১৪তম ও ১৫তম ব্যাচের শিক্ষার্থীদেরও কার্যনির্বাহী ও কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, ময়মনসিংহ বিভাগীয় ছাত্র কল্যাণ সংস্থা বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ময়মনসিংহ বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত একটি সংগঠন। সংগঠনটি শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, কল্যাণ ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় কাজ করে থাকে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz