মূল অংশে যান
রবিবার, ৮ নভেম্বর ২০২৬ · ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
সারাদেশ

বেতন বৃদ্ধির দাবিতে এপেক্স ফুটওয়্যারের শ্রমিকদের বিক্ষোভ, কারখানার ছুটি ঘোষণা

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ৩:৪৭ অপরাহ্ণ · আপডেট: ৮ নভেম্বর ২০২৬, ৭:৫৮ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
বেতন বৃদ্ধির দাবিতে এপেক্স ফুটওয়্যারের শ্রমিকদের বিক্ষোভ, কারখানার ছুটি ঘোষণা
কারখানার ছুটি ঘোষণার পর সড়ক পার হচ্ছেন শ্রমিকরা। ছবি: সংগৃহীত

বেতন বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে এপেক্স ফুটওয়্যার লিমিটেড কারখানার ভেতরে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। এ পরিস্থিতিতে কারখানার পরিবেশ স্বাভাবিক রাখতে রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে শ্রমিকেরা যথারীতি কাজে যোগ দিতে কারখানায় প্রবেশ করেন। পরে কাজ বন্ধ রেখে বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিতে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন তাঁরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। পরে শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কারখানা ত্যাগ করে নিজ নিজ বাসায় ফিরে যান।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, বেতন বৃদ্ধির দাবিতে এপেক্স ফুটওয়্যারের শ্রমিকেরা আন্দোলন করেছেন। পরে কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কারখানা এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz