মূল অংশে যান
রবিবার, ২২ নভেম্বর ২০২৬ · ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
বিনোদন

ছাড়পত্র পেল দেশের প্রথম পূর্ণাঙ্গ এআই সিনেমা ‘গ্যাপ’

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ণ · আপডেট: ২১ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ণ · ২ মিনিটে পড়ুন

বাংলাদেশের চলচ্চিত্রে যুক্ত হতে যাচ্ছে নতুন এক মাইলফলক। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ মুক্তির অনুমতি পেয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড কোনো দৃশ্য কর্তন ছাড়াই সিনেমাটিকে ছাড়পত্র দিয়েছে।

মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি বোর্ডের সদস্যদের প্রদর্শনের পর অনুমোদন পায়। সিনেমাটি দেখে তারা প্রশংসাও করেছেন বলে জানা গেছে।

‘গ্যাপ’-এর বিভিন্ন চরিত্রে কাজ করেছেন এআই ভিজ্যুয়াল আর্টিস্ট আর্ক শিহাব, পরিচালক মাবরুর রশিদ বান্নাহ, রিজভী রিজু, সিনথিয়া ইয়াসমিন নুপুর, মিষ্টি ঘোষ, মোমেনা চৌধুরী, সাইফুল ইসলাম রাফি ও জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে।

সিনেমাটি নিয়ে পরিচালক মাবরুর রশিদ বান্নাহ বলেন, ‘গ্যাপ’ শুধু একটি চলচ্চিত্র নয়, বাংলা সিনেমার ইতিহাসে ভিন্নধর্মী ও সাহসী একটি উদ্যোগ। সম্পূর্ণ এআই প্রযুক্তির ওপর নির্ভর করে সিনেমা নির্মাণের পরিকল্পনা শুরুতে অনেকের কাছে অসম্ভব মনে হলেও তারা কাজটি চালিয়ে গেছেন।

আন্তর্জাতিক মানের বিভিন্ন এআই প্রযুক্তি ব্যবহার করে দীর্ঘদিনের প্রচেষ্টায় সিনেমাটির প্রতিটি দৃশ্য তৈরি করা হয়েছে বলে জানান তিনি।

কোনো দৃশ্য কর্তন ছাড়াই সার্টিফিকেশন বোর্ডের অনুমোদন পাওয়াকে পুরো দলের জন্য বড় অর্জন হিসেবে দেখছেন নির্মাতা। তার আশা, ‘গ্যাপ’ প্রমাণ করবে সীমিত বাজেট ও জনবল দিয়েও প্রযুক্তির সহায়তায় আন্তর্জাতিক মানের চলচ্চিত্র নির্মাণ সম্ভব।

নির্মাতা সূত্রে জানা গেছে, সিনেমাটির চিত্রনাট্য, চরিত্র নির্মাণ, অ্যানিমেশন, আবহসংগীত ও দৃশ্যপ্রভাবের বড় অংশই এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে।

আকবর হায়দার মুন্না প্রযোজিত ‘গ্যাপ’ আগামী ৩১ অক্টোবর ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

🔒 প্রকাশের ৭ দিন পরে এই খবরে মন্তব্য বন্ধ হয়ে গেছে।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz