মিস ইউনিভার্সের ভোটে অলটাইম র্যাঙ্কিংয়ে তৃতীয় মাহি, শীর্ষে সপ্তাহের হিসাবে
মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি। আন্তর্জাতিক এই প্রতিযোগিতার ভোটিংয়ে ভালো অবস্থানে রয়েছেন তিনি। প্রতিবেদন প্রকাশের সময়ের হিসাব অনুযায়ী, অলটাইম র্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে রয়েছেন মাহি। সব মিলিয়ে তার পয়েন্ট ৭৮ কোটি ৮০ লাখ।
জানা গেছে, সপ্তাহ শেষে ভোটের হিসাবে শীর্ষে রয়েছেন বাংলাদেশের এই প্রতিযোগী। তবে সব সময়ের ভোটের হিসাব বা অলটাইম র্যাঙ্কিংয়ে তার অবস্থান তিন নম্বরে। এর আগে গত ১০ নভেম্বর প্রকাশিত অবস্থানেও ভোটিংয়ে প্রথম স্থানে ছিলেন মাহি।
গত ৮ নভেম্বর মিস ইউনিভার্সে অংশ নিতে পুয়ের্তো রিকোর উদ্দেশে দেশ ছাড়েন তিনি। সেখানে পৌঁছে প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রমে অংশ নিচ্ছেন মাহি। নিবন্ধন সম্পন্ন করার পাশাপাশি নির্ধারিত হোটেলে উঠেছেন তিনি। তার রুমমেট হয়েছেন আর্জেন্টিনার প্রতিযোগী দিয়ানা স্তেফানি পেরেইরা।
প্রতিযোগিতার প্রস্তুতি নিয়ে মাহি বলেন, ‘স্বপ্ন, আশা, কঠোর পরিশ্রম আর লাখো মানুষের ভালোবাসা নিয়ে আমার এই যাত্রা। নিজের দেশের গর্ব ও মানুষের আশীর্বাদ সঙ্গে নিয়ে মিস ইউনিভার্স ২০২৬-এর মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে এসেছি। আমি প্রস্তুত। আমাকে এগিয়ে নিতে আপনাদের ভোট দরকার। আমাকে ভোট দিয়ে এগিয়ে নিন।’
মাহি জানিয়েছেন, বাংলাদেশের সংস্কৃতি, খাবার, পোশাক ও ভাষা নিয়ে অন্য দেশের প্রতিযোগীদের সঙ্গে কথা বলছেন তিনি। প্রতিদিন ভোর চারটায় ঘুম থেকে উঠে শুরু হয় তার ব্যস্ততা। রিহার্সাল, ফটোশুট, সাক্ষাৎকারসহ নানা আয়োজনে কাটছে তার সময়।
এবারের মিস ইউনিভার্স আসরে বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগী অংশ নিচ্ছেন। ভোটের মাধ্যমে একজন প্রতিযোগী সরাসরি সেরা ৩০-এ জায়গা করে নেওয়ার সুযোগ পাবেন। এ লক্ষ্যেই সমর্থকদের কাছে ভোট চাইছেন মাহি। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে তার প্রচার। ‘এমইউ ফ্যান’ অ্যাপ ডাউনলোড করে ভোটের অপশনে গিয়ে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ নির্বাচন করে তাকে ভোট দেওয়া যাচ্ছে।
আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার চূড়ান্ত আয়োজন। ভোটিংয়ে বর্তমান অবস্থান ধরে রেখে শেষ পর্যন্ত বাংলাদেশের জন্য সাফল্য বয়ে আনতে চান মাহি।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





