মূল অংশে যান
সোমবার, ৯ নভেম্বর ২০২৬ · ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ণ · আপডেট: ৯ নভেম্বর ২০২৬, ৬:৫৫ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ফাইল ছবি

ইরানের সঙ্গে চলমান সংঘাতের পরিসর আর বাড়াতে চান না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৯ নভেম্বর) সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পর এটিই ছিল তাঁর প্রথম মুখোমুখি সাক্ষাৎকার।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি না এর কোনো কারণ আছে।’ নির্বাচনে পরাজয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানান, ভোটাররা যুদ্ধ পছন্দ করেননি এবং গ্যাসের দাম বেড়ে যাওয়াও ভালোভাবে নেননি। এ ছাড়া ইসরায়েলের প্রতি ব্যাপক অসন্তোষের বিষয়টিও উল্লেখ করেন তিনি।

প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘আমরা দুটি যুদ্ধ জিতেছি।’

ইরান প্রসঙ্গে তিনি বলেন, যুদ্ধের পরিধি আর বাড়াতে চান না। তাঁর দাবি, ইরানের পারমাণবিক উপাদানগুলো হাজার হাজার টন পাথরের নিচে চাপা পড়ে আছে।

ইরানের তথাকথিত পিক্যাক্স পাহাড়ের পারমাণবিক স্থাপনা সম্পর্কে ট্রাম্প বলেন, সেখানে খুব কম কার্যক্রম দেখা গেছে। তবে প্রয়োজন হলে এক ঘণ্টার মধ্যেই স্থাপনাটি ধ্বংস করা সম্ভব বলে দাবি করেন তিনি।

হরমুজ প্রণালি প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, প্রণালিটি উন্মুক্ত রয়েছে এবং এর মধ্য দিয়ে জাহাজ চলাচল করছে।

এদিকে, হরমুজ প্রণালিতে জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন নৌবাহিনীর ব্যয়ের বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, যেসব দেশকে যুক্তরাষ্ট্র নিরাপত্তা দিয়েছে, তাদের যুদ্ধের সব খরচ পরিশোধ করতে হবে। তাঁর দাবি, যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়া ইসরায়েলের অস্তিত্বও টিকে থাকত না।

সূত্র: আল জাজিরা।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz