হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের আরও একটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাতে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটি ধ্বংস করা হয় বলে জানিয়েছে সংস্থাটি।
শনিবার (২১ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত এক প্রতিবেদনে আইআরজিসির বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে এ পর্যন্ত মোট ৫৮টি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে ইরান।
আইআরজিসির দাবি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটির গতিবিধি শনাক্ত করে সেটিকে লক্ষ্যবস্তু করা হয়। পরে সেটি ধ্বংস করে ভূপাতিত করা হয়।
এমকিউ-৯ রিপার যুক্তরাষ্ট্রের জেনারেল অ্যাটমিকসের তৈরি একটি অত্যাধুনিক চালকবিহীন সামরিক আকাশযান। দীর্ঘ সময় আকাশে অবস্থান, দূরপাল্লার নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহের সক্ষমতার জন্য ড্রোনটি পরিচিত।
সামরিক অভিযানে নজরদারির পাশাপাশি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কাজেও এমকিউ-৯ ব্যবহার করা হয়। এ কারণে এটি মার্কিন সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ চালকবিহীন আকাশযানগুলোর অন্যতম।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





