মূল অংশে যান
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ · ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরান চুক্তি করতে চায়, তবে প্রস্তাব গ্রহণযোগ্য নয়: ট্রাম্প

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ণ · আপডেট: ২২ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
ইরান চুক্তি করতে চায়, তবে প্রস্তাব গ্রহণযোগ্য নয়: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান তাঁর দেশের সঙ্গে যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। তবে তেহরান এখনো যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য কোনো প্রস্তাব দেয়নি বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (২০ নভেম্বর) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘ইরান চুক্তি করতে চায়। কিন্তু তারা এমন কোনো চুক্তি করতে রাজি নয়, যা আমার কাছে গ্রহণযোগ্য।’

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র প্রকৃত চুক্তি চায়, কোনো ভুয়া চুক্তি নয়। এ সময় ইরানের বিরুদ্ধে কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রকে বিভ্রান্ত করার অভিযোগও তোলেন তিনি।

অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তেহরানের কিছু সুনির্দিষ্ট শর্ত রয়েছে। এর মধ্যে অন্যতম হলো, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে নেওয়া যাবে না।

আরাগচি মনে করেন, আলোচনার মাধ্যমে একটি ন্যায়সংগত সমাধানে পৌঁছানো সম্ভব। ইরান এমন একটি চুক্তি চায়, যা ভবিষ্যতে নতুন করে যুদ্ধের আশঙ্কা দূর করবে। কূটনৈতিক আলোচনার মাধ্যমে সেই লক্ষ্য অর্জনের আশা এখনো রয়েছে তেহরানের।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আলোচনায় এগিয়ে যাওয়ার আগে যুক্তরাষ্ট্র যে সত্যিই সমঝোতায় আগ্রহী, তার নিশ্চয়তা চায় ইরান। এ বিষয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে আস্থার পরিবেশ তৈরির বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা হয়েছে।

ট্রাম্প ও আরাগচির এসব বক্তব্যের মধ্যে ইরানে নতুন করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার আশঙ্কা বাড়ছে। প্রায় নয় মাস ধরে চলা এই সংঘাতের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব সামলাতে গিয়ে চাপে রয়েছেন ট্রাম্প। নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানো হবে কি না, তা নিয়েও ভাবছেন তিনি।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz