মূল অংশে যান
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ · ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
জাতীয়

‘আওয়ামী লীগ আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে’ : চিফ প্রসিকিউটর

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ণ · আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ১:১৩ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
‘আওয়ামী লীগ আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে’ : চিফ প্রসিকিউটর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত সব মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্ত করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। এ লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর কাছে চিঠি পাঠানো হয়েছে। পাশাপাশি দেশজুড়ে গণশুনানির মাধ্যমে ভুক্তভোগী ও তাঁদের পরিবারের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হবে।

বুধবার (২৫ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

চিফ প্রসিকিউটর বলেন, দেশব্যাপী প্রতি সপ্তাহে গণশুনানি আয়োজনের পরিকল্পনা রয়েছে। জেলা প্রশাসন ও পুলিশের সমন্বয়ে এসব শুনানি অনুষ্ঠিত হবে। নির্যাতনের শিকার রাজনৈতিক দল ও সংগঠনগুলোও এতে অংশ নিতে পারবে।

তিনি জানান, গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগসংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে। কোনো ঘটনায় মামলা থাকলে সংশ্লিষ্ট নথি ও রেকর্ড পর্যালোচনা করা হবে। আর মামলা না থাকলে ভুক্তভোগী পরিবারের সঙ্গে যোগাযোগ করে তথ্য নেওয়া হবে। সংগৃহীত তথ্যের ভিত্তিতে ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত অপরাধের অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত সংস্থায় পাঠানো হবে এবং বিচারের উদ্যোগ নেওয়া হবে।

আমিনুল ইসলাম বলেন, এ উদ্যোগ বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে। এটি প্রসিকিউশন ও তদন্ত সংস্থার আইনগত দায়িত্বের অংশ।

প্রাথমিকভাবে আগামী ২৬ নভেম্বর যশোরে গণশুনানি শুরুর পরিকল্পনা ছিল। তবে ২৮ নভেম্বর যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন থাকায় নির্ধারিত তারিখ পরিবর্তন হতে পারে। সে ক্ষেত্রে অন্য কোনো জেলা থেকে কার্যক্রম শুরু করা হতে পারে। আগামী সপ্তাহে কোনো একটি জেলায় গণশুনানি শুরু করার পরিকল্পনা রয়েছে।

চিফ প্রসিকিউটর আরও বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে গুম, অপহরণ, ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। এসব ঘটনায় অনেক ভুক্তভোগী পরিবার এখনো মামলা করেনি। গণশুনানির মাধ্যমে তাঁদের অভিযোগ ও তথ্য সংগ্রহ করা হবে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz