মূল অংশে যান
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ · ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
জাতীয়

৩০ হাজার টাকা বেতনের দাবিতে উত্তাল মিরপুর

ন্যূনতম মাসিক মজুরি বাড়ানোর দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ, যান চলাচল ব্যাহত।

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ১:৩৫ অপরাহ্ণ · আপডেট: ২১ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ণ · ২ মিনিটে পড়ুন
৩০ হাজার টাকা বেতনের দাবিতে উত্তাল মিরপুর
পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া । ছবি : সংগৃহীত

রোববার (১ নভেম্বর) সকাল ৯টার দিকে মিরপুরের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা মিরপুর-১০ নম্বর গোলচত্বরে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

সকাল ১১টার দিকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এ সময় শ্রমিকদের ইট-পাটকেল ছুড়তেও দেখা যায়। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেডও ব্যবহার করা হয়।

দুপুর ১২টার দিকেও এলাকায় সংঘর্ষ চলছিল। মিরপুর-১০ নম্বর গোলচত্বর পুলিশের নিয়ন্ত্রণে থাকলেও যান চলাচল স্বাভাবিক হয়নি।

যেভাবে পরিস্থিতির অবনতি

পুলিশের ভাষ্য অনুযায়ী, ছিনতাইকারী সন্দেহে আন্দোলনকারীদের একজনকে হেফাজতে নিয়ে পুলিশ বক্সে রাখার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে চারদিক থেকে আন্দোলনকারীরা গোলচত্বরের পুলিশ বক্সের দিকে এগিয়ে এলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।

দুপুর ১২টার দিকে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার আবু নাসের রিকাবদার বলেন, তখনো সংঘর্ষ চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হচ্ছিল। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান তিনি।

মিরপুরের বিভিন্ন সড়কে বিক্ষোভ

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, সকাল থেকেই মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় শ্রমিকেরা সড়কে নেমে বিক্ষোভ করছেন। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে পুলিশ কাজ করছে।

এদিকে মিরপুর জোন ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুল হক বকশী সকালে জানান, পোশাকশ্রমিকেরা সড়ক অবরোধ করায় মিরপুর-১০ নম্বর দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প পথে গাড়ি চলাচলের ব্যবস্থা করা হচ্ছে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

🔒 প্রকাশের ৭ দিন পরে এই খবরে মন্তব্য বন্ধ হয়ে গেছে।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz