মূল অংশে যান
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ · ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্য

পোশাকশ্রমিকদের জন্য প্রস্তাবিত ন্যূনতম মজুরি অপর্যাপ্ত: শ্রমিক প্রতিনিধি

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
পোশাকশ্রমিকদের জন্য প্রস্তাবিত ন্যূনতম মজুরি অপর্যাপ্ত: শ্রমিক প্রতিনিধি
ছবি: সংগৃহীত

তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষের দেওয়া প্রস্তাবকে অযৌক্তিক ও অপর্যাপ্ত বলে মন্তব্য করেছেন শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার। তবে সমঝোতায় পৌঁছাতে উভয় পক্ষের মধ্যে আলোচনা চলছে। প্রস্তাব সংশোধন করে আবারও আলোচনায় বসার কথা জানিয়েছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) ন্যূনতম মজুরি বোর্ডের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাবুল আখতার এসব কথা বলেন।

তিনি বলেন, মালিকপক্ষের প্রস্তাব শ্রমিকপক্ষের দাবির ধারেকাছেও নেই। তবে এটি চূড়ান্ত প্রস্তাব নয়। আলোচনা এগিয়ে নিতে শ্রমিকপক্ষও তাদের দাবির পরিমাণ পুনর্বিবেচনা করে সংশোধিত প্রস্তাব দেবে। মালিকপক্ষও তাদের প্রস্তাব সংশোধন করবে বলে আশা করছেন তারা।

বাবুল আখতার বলেন, মালিকপক্ষ তুলনামূলক কম মজুরির প্রস্তাব দিয়ে আলোচনা শুরু করেছে। তবে এটিই চূড়ান্ত নয়। আলোচনার মাধ্যমে একটি সন্তোষজনক অবস্থানে পৌঁছানোর চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, প্রয়োজনে সভা মুলতবি রেখে মঙ্গলবার সকালে আবারও আলোচনায় বসতে চান তাঁরা। সোমবার রাত ১০টা পর্যন্ত আলোচনা চালিয়ে যাওয়ারও প্রস্তুতি রয়েছে শ্রমিকপক্ষের। ন্যূনতম মজুরির বিষয়টি দ্রুত নিষ্পত্তি করতে উভয় পক্ষ একমত হয়েছে বলেও জানান তিনি।

মালিকপক্ষের প্রস্তাবের অঙ্ক প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বাবুল আখতার বলেন, প্রস্তাবটি এখনো চূড়ান্ত হয়নি। উভয় পক্ষের সংশোধিত প্রস্তাবের ভিত্তিতে আলোচনা এগিয়ে নেওয়া হবে।

আলোচনায় ২০২৩ সালের ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়টিও তুলে ধরেন শ্রমিকপক্ষের এই প্রতিনিধি। তিনি বলেন, সে সময় শ্রমিকপক্ষের দাবি ছিল ২৩ হাজার টাকা। তবে শেষ পর্যন্ত ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয় ১২ হাজার ৫০০ টাকা। ওই সময় মালিকপক্ষের প্রাথমিক প্রস্তাব ছিল প্রায় ১০ হাজার ৪০০ টাকা।

বাবুল আখতারের ভাষ্য, আগেরবারের মতো এবারও প্রাথমিক প্রস্তাবের পর আলোচনা ও দর-কষাকষির মাধ্যমে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর চেষ্টা চলছে। এবার শ্রমিকদের দাবির পক্ষে সব শ্রমিক ফেডারেশন যৌক্তিক অবস্থান নিয়েছে। তবে শিল্পের স্বার্থে এবং আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করতে শ্রমিকপক্ষের প্রস্তাবও কিছুটা সংশোধনের প্রয়োজন হতে পারে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz