মূল অংশে যান
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ · ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
জাতীয়

টানা তৃতীয় দিনের মতো শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ৩:৫২ অপরাহ্ণ · আপডেট: ১৭ নভেম্বর ২০২৬, ৪:৫৪ পূর্বাহ্ণ · ১ মিনিটে পড়ুন
টানা তৃতীয় দিনের মতো শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে টানা তৃতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

রবিবার (২৮ ডিসেম্বর) বেলা ২টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ মোড়ের জুলাই স্তম্ভের নিচে জড়ো হন তারা।

পরে দুপুরে আড়াইটার দিকে শাহবাগ মোড়ের সব সড়ক বন্ধ করে অবস্থান নেন অবরোধকারীরা। এতে আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।

এদিকে, দুপুর ২টা থেকে একই দাবিতে দেশের ৮টি বিভাগে অবরোধ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ।

শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের শাহবাগ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন। সেই সময় তিনি রবিবার বেলা ১১টা থেকে অবরোধ শুরু হবে বলে জানান। তবে পরে দুপুর ২টা থেকে কর্মসূচি শুরুর কথা জানানো হয়।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

🔒 প্রকাশের ৭ দিন পরে এই খবরে মন্তব্য বন্ধ হয়ে গেছে।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz