মূল অংশে যান
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ · ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
রাজনীতি

তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসনের ভাসানটেকে ইফতার সামগ্রী বিতরণ

Saif প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ৪:২১ পূর্বাহ্ণ · আপডেট: ৮ নভেম্বর ২০২৬, ২:৩৬ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসনের ভাসানটেকে ইফতার সামগ্রী বিতরণ

ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ভাসানটেক এলাকায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে স্থানীয় গরিব মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা. তানজীম রুবাইয়াত আফিফ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. কাইয়ুম হোসেন লিফাত, সহ-সম্পাদক ডা. রাসেল হোসাইন, ডা. আরহাম সাদমান চৌধুরি, ভাষানটেক থানা বিএনপির দফতর সম্পাদক আজগর আলী সহ স্থানীয় নেতৃবৃন্দ।

ইফতার বিতরণকালে আয়োজকরা বলেন, রমজানের শিক্ষা অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান। এ সময় এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

🔒 প্রকাশের ৭ দিন পরে এই খবরে মন্তব্য বন্ধ হয়ে গেছে।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz