মূল অংশে যান
রবিবার, ২২ নভেম্বর ২০২৬ · ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
রাজনীতি

জামায়াতের মহাসমাবেশ স্থগিত

Saif প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ৭:৫২ অপরাহ্ণ · আপডেট: ২২ নভেম্বর ২০২৬, ৪:১৪ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
জামায়াতের মহাসমাবেশ স্থগিত

আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জামায়াতে ইসলামীর মহাসমাবেশ স্থগিত করেছে দলটি।
রোববার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে নিজেদের দলীয় ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টে এ তথ্য জানায় জামায়াত।

পোস্টে বলা হয়, আগামী ৩ জানুয়ারি দেশের ৯টি কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা থাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত ঘোষণা করা হলো।

এ বিষয়ে দলের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতি দিয়েছেন বলে জানানো হয় ঐ পোস্টে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

🔒 প্রকাশের ৭ দিন পরে এই খবরে মন্তব্য বন্ধ হয়ে গেছে।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz