মূল অংশে যান
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ · ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
সারাদেশ

পর্নোগ্রাফি মামলা আসামি গ্রেপ্তার

Saif প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ৮:১২ অপরাহ্ণ · আপডেট: ১৩ নভেম্বর ২০২৬, ১:৫৪ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
পর্নোগ্রাফি মামলা আসামি গ্রেপ্তার

ময়মনসিংহে র‍্যাব-১৪ এর দুটি সফল অভিযানে গ্রেপ্তার হয়েছেন আন্তঃজেলা ডাকাত দলের এক সক্রিয় সদস্য এবং পর্নোগ্রাফি আইনের অধীনে করা মামলার এক আসামি। মঙ্গলবার দিবাগত রাত এবং বুধবার ভোরে কোতোয়ালী ও ত্রিশাল থানা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

র‍্যাব জানায়, গত ৬ ডিসেম্বর গাজীপুর সদর থানায় একটি ডাকাতির মামলা দায়ের করা হয়। মামলার এজাহার অনুযায়ী, ব্যবসায়ী মো. ফুল মিয়া ঢাকাগামী বাসে ৮ লাখ টাকা ও মালামালসহ যাত্রাকালে ডাকাত দলের কবলে পড়েন। চাপাতির ভয় দেখিয়ে হাত-পা বেঁধে তাকে মারধর করা হয়। টাকা ও মালামাল ছিনিয়ে নিয়ে ডাকাতরা তাকে জয়দেবপুর এলাকায় ফেলে যায় ।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল মঙ্গলবার রাতে কোতোয়ালী থানার চরপাড়া এলাকা থেকে ডাকাত দলের সক্রিয় সদস্য মো. মোখলেছ মিয়াকে গ্রেপ্তার করে।

অন্য অভিযানে, বুধবার ভোরে র‍্যাব-১৪ এর আরেকটি দল ত্রিশাল থানার বালিপাড়া ছোটপুল এলাকা থেকে মুনীর হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে যশোরের শার্শা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, মুনীর হোসেন ভিকটিমের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং কৌশলে তার আপত্তিকর ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে ১০ লাখ টাকা দাবি করেন। উপায় না পেয়ে ভিকটিম আদালতের শরণাপন্ন হলে মামলা দায়ের করেন।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

🔒 প্রকাশের ৭ দিন পরে এই খবরে মন্তব্য বন্ধ হয়ে গেছে।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz