মূল অংশে যান
রবিবার, ৮ নভেম্বর ২০২৬ · ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
খেলাধুলা

রোনালদোর বিদায়ের পর পর্তুগালের স্কোয়াডে নতুন ৭ মুখ

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, ৭:৪৬ পূর্বাহ্ণ · আপডেট: ৮ নভেম্বর ২০২৬, ৭:৫৬ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
রোনালদোর বিদায়ের পর পর্তুগালের স্কোয়াডে নতুন ৭ মুখ
আসন্ন নেশনস লিগের ম্যাচকে সামনে রেখে ঘোষণা করা হয়েছে পর্তুগাল স্কোয়াড। সংগৃহীত ছবি

ক্রিশ্চিয়ানো রোনালদোবিহীন নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে পর্তুগাল জাতীয় ফুটবল দল। রোনালদোর বিদায়ের পর প্রথমবারের মতো নতুন স্কোয়াড ঘোষণা করেছেন পর্তুগালের প্রধান কোচ জর্জে জেসুস। আসন্ন নেশনস লিগের ম্যাচকে সামনে রেখে ঘোষিত ২৮ সদস্যের দলে জায়গা পেয়েছেন সাত নতুন ফুটবলার। একই সঙ্গে দলের নেতৃত্বের দায়িত্বও ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কোচ।

শুক্রবার (৬ নভেম্বর) ডেনমার্ক ও ওয়েলসের বিপক্ষে ম্যাচের জন্য পর্তুগালের স্কোয়াড ঘোষণা করেন জর্জে জেসুস। নতুন মুখ হিসেবে দলে ডাক পেয়েছেন আলবার্তো কস্তা, আন্তোনিও সিলভা, মাতেউস ফার্নান্দেস, কার্লোস ফোর্বস, জিওভানি কুয়েন্দা, রদ্রিগো মোরা ও গুস্তাভো ভারেলা। তাঁদের মধ্যে আলবার্তো কস্তা ও গুস্তাভো ভারেলা প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়েছেন।

নতুনদের জায়গা করে দিতে গিয়ে কয়েকজন অভিজ্ঞ ফুটবলারকে ছাড়াই দল সাজাতে হয়েছে কোচকে। নরওয়ের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখায় উয়েফার তিন ম্যাচের নিষেধাজ্ঞায় রয়েছেন ফ্রান্সিসকো কনসেইসাও। অন্যদিকে, চোটের কারণে স্কোয়াডে জায়গা পাননি পিএসজির ডিফেন্ডার নুনো মেন্দেস। এছাড়া প্রাথমিক বিবেচনায় থাকলেও কৌশলগত সিদ্ধান্তের কারণে শেষ পর্যন্ত দল থেকে বাদ পড়েছেন গনসালো ইনাসিও।

এদিকে, নতুনদের মধ্যে রদ্রিগো মোরা ও জিওভানি কুয়েন্দা এর আগেও সাবেক কোচ রবার্তো মার্তিনেজের অধীনে জাতীয় দলের ক্যাম্পে অংশ নিয়েছিলেন। তবে এখনো পর্তুগালের মূল জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ হয়নি তাঁদের।

রোনালদোর বিদায়ের পর নতুন খেলোয়াড়দের নিয়ে দল সাজানোর এই সিদ্ধান্তকে পর্তুগাল ফুটবলের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে। এখন দেখার বিষয়, অভিজ্ঞ ও তরুণ ফুটবলারদের সমন্বয়ে গড়া এই দল আসন্ন নেশনস লিগে কেমন পারফরম্যান্স করে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz