মূল অংশে যান
শনিবার, ২১ নভেম্বর ২০২৬ · ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
খেলাধুলা

লর্ডসে নেপালের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি ম্যাচ, জানুন কবে

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ণ · আপডেট: ২১ নভেম্বর ২০২৬, ১:৪৬ পূর্বাহ্ণ · ১ মিনিটে পড়ুন
লর্ডসে নেপালের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি ম্যাচ, জানুন কবে
ছবি: সংগৃহীত

আগামী বছর ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচটি আগামী ৩ জুন অনুষ্ঠিত হবে। লর্ডসে বাংলাদেশ পুরুষ দলের এটিই হবে প্রথম আন্তর্জাতিক ম্যাচ।

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হওয়ার কথা আগামী বছরের ২৮ মে। ওই টেস্টের পরই লর্ডসে টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল। ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের মালিক মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ-নেপাল ম্যাচ আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই দেশের ক্রিকেটপ্রেমীরা যেন ম্যাচটি সরাসরি টেলিভিশনে দেখতে পারেন, সে ব্যবস্থাও করা হবে।

এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেন, ‘ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলা বাংলাদেশের জন্য একটি বিশেষ উপলক্ষ্য। এর অংশ হতে পেরে আমরা আনন্দিত।’

দীর্ঘ ১৭ বছর পর আগামী বছর লর্ডসে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। এর আগে চলতি বছরের শুরুতে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লর্ডসে প্রথমবারের মতো খেলেছিল বাংলাদেশ নারী দল।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz