মূল অংশে যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ · ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
ক্যাম্পাস

জাককানইবি ও বাকৃবি রোভার স্কাউটের যৌথ আয়োজনে ফ্রেন্ডশিপ ক্যাম্প অনুষ্ঠিত

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ৪:৫১ অপরাহ্ণ · আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ণ · ১ মিনিটে পড়ুন
জাককানইবি ও বাকৃবি রোভার স্কাউটের যৌথ আয়োজনে ফ্রেন্ডশিপ ক্যাম্প অনুষ্ঠিত

জাককানইবি প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত হলো "ফ্রেন্ডশিপ ক্যাম্প"। আজ ৩১ জুলাই, শুক্রবার দিনব্যাপী এই কার্যক্রম অনুষ্ঠিত হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে।

আয়োজনে রোভার স্কাউটিংয়ের নিয়মিত কার্যক্রম, ফ্ল্যাগ সিরেমনি, সেইফ ফ্রম হার্ম, পাইওনিয়ারিং এন্ড এস্টিমেশন, ফান এন্ড গেমস, প্রকৃতি পর্যবেক্ষণ ও ক্যাম্পাস পরিচিতি, ট্রেজার হান্টের মতো বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। দুই প্রতিষ্ঠানের ৬০ জন রোভার গার্ল ইন রোভার স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করেন।

আয়োজনে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক মাজহারুল হোসেন তোকদার, সহকারী অধ্যাপক, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগ। উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক ড. মো. জহিরুল আলম, ডেপুটি রেজিস্ট্রার, বাকৃবি।

আয়োজকরা জানান, স্কাউটিংয়ের মূল চর্চার পাশাপাশি ভিন্ন বিশ্ববিদ্যালয়ের রোভারদের পারস্পরিক যোগাযোগ অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পেলে তাদের সাংগঠনিক দক্ষতা বাড়ে। একই সঙ্গে সামাজিক দায়বদ্ধতার চর্চাও এতে আরও শক্তিশালী হয়। এই লক্ষ্য মাথায় রেখেই দুই বিশ্ববিদ্যালয়ের রোভারদের নিয়ে প্রথমবারের মতো এই ফ্রেন্ডশিপ ক্যাম্পের উদ্যোগ নেওয়া হয়।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

🔒 প্রকাশের ৭ দিন পরে এই খবরে মন্তব্য বন্ধ হয়ে গেছে।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz