মূল অংশে যান
রবিবার, ১ নভেম্বর ২০২৬ · ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ব্রেকিং
ক্যাম্পাস

ববিতে আবৃত্তি আসর, বরিশাল এর উদ্যােগে বিশ্ব চিঠি দিবস উদযাপন

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫৪ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
ববিতে আবৃত্তি আসর, বরিশাল এর উদ্যােগে বিশ্ব চিঠি দিবস উদযাপন

ববি প্রতিনিধি

আবৃত্তি আসর, বরিশাল এর উদ্যোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আয়োজিত হলো বিশ্ব চিঠি দিবস উপলক্ষে চিঠিপাঠ ও আবৃত্তির এক ভিন্নধর্মী আয়োজন। আজ মঙ্গলবার ( ১লা সেপ্টেম্বর ) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আবৃত্তিকারদের কন্ঠে পঠিত হয়েছে ইতিহাসের বিখ্যাত কিছু চিঠি। এছাড়াও চিঠি দিবস কেন্দ্রিক বিখ্যাত কিছু কবিতা পাঠ সহ উপস্থিত সবাই নিজেদের মধ্যে চিঠির বিনিময়ের মাধ্যমে চিঠি দিবসকে করে তুলেছে আরো বেশি উপভোগ্য ও স্মরণীয়।

আবৃত্তি আসরের সদস্য সাইফ উদ্দিন বলেন, "চিঠির মাঝে আমাদের এক নতুন সত্তা ফুটে ওঠে। বর্তমান যুগে এই প্রচলন আমাদের নতুনভাবে ভাবতে শেখায়। শিল্প ও সাহিত্য চর্চাকে আরো বেশি শানিত করে। আজকে উপস্থিত সবার মধ্যে পারস্পরিক চিঠি বিনিময় যেন নতুন এক সেতুবন্ধন তৈরি করেছে আমাদের মাঝে।"

আবৃত্তি আসরের সদস্য সচিব আবু সাঈদ জানান," বর্তমান অনলাইনের যুগে চিঠি আদান-প্রদানের অভ্যাস বিলুপ্ত প্রায়। হারিয়ে যাওয়া সেই সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করতেই আমাদের এই প্রয়াস।"

আবৃত্তি আসর, বরিশাল এর এই চমকপ্রদ আয়োজন আবৃত্তিকারদের মধ্যে এক নতুন উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করেছে।