কুবিতে সেশনজট কমাতে সমন্বিত একাডেমিক ক্যালেন্ডার, চিঠি সব বিভাগে
কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সেশনজট নিরসন ও সব বিভাগকে একই একাডেমিক সময়সূচির আওতায় আনতে সমন্বিত একাডেমিক ক্যালেন্ডার প্রস্তুত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে সব বিভাগে চিঠি পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ২০তম ব্যাচের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য ব্যাচকেও এ ক্যালেন্ডারের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সেশনজট নিরসন এবং সব বিভাগকে একই সময়সূচির আওতায় রাখার লক্ষ্যে সমন্বিত একাডেমিক ক্যালেন্ডার প্রস্তুত করা হয়েছে। এতে নির্দিষ্ট সময়ের মধ্যে ক্লাস শুরু ও শেষ এবং পরীক্ষা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে সব বিভাগে চিঠি পাঠানো হয়েছে।
উপ-উপাচার্য আরও জানান, সমন্বিত একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, ২০তম ব্যাচের দ্বিতীয় সেমিস্টারে সব বিভাগের ক্লাস শুরু হবে ২০২৬ সালের ১ থেকে ১৭ নভেম্বরের মধ্যে। ক্লাস শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ২৫ ফেব্রুয়ারি। আর সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ২২ থেকে ২৫ মার্চের মধ্যে।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz






