মূল অংশে যান
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ · ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
ক্যাম্পাস

রাবিতে তিন দিনব্যাপী দেশীয় মাছের প্রদর্শনী শুরু

এতে প্রায় ৩০ প্রজাতির মাছ প্রদর্শন করা হচ্ছে।

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ৪:২৬ অপরাহ্ণ · আপডেট: ১০ নভেম্বর ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
রাবিতে তিন দিনব্যাপী দেশীয় মাছের প্রদর্শনী শুরু
তিন দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ। ছবি: নেহাল রাফি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দেশীয় প্রজাতির মাছের বৈচিত্র্য তুলে ধরা, নিরাপদ মাছ উৎপাদন সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং প্রক্রিয়াজাত মৎস্যপণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্য তিন দিনব্যাপী মাছের প্রদর্শনী শুরু হয়েছে । এতে

প্রায় ৩০ প্রজাতির মাছ প্রদর্শন করা হচ্ছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

‎আয়োজক সূত্রে জানা যায়, প্রদর্শনীতে মোট দুটি স্টল রয়েছে। একটিতে ‘রেডি টু কুক’এবং অন্যটিতে ‘রেডি টু ইট’ মাছের ব্যাবস্থা রাখা হয়েছে। এখানে প্রায় ৩০ প্রজাতির দেশীয় মাছ রয়েছে। যেখানে ইলিশ, আইড়, বাঘাড়, চিতল,কাতল, বোয়াল, টাকি, রিটা, কৈ, শোল, বাঘাইড়,গুচি, ঘাইড়সহ পদ্মা-যমুনা এবং চলনবিল থেকে আহরিত দেশীয় প্রজাতির মাছ রাখা হয়েছে।

মৎস্য চাষী কল্যাণ সমিতি, নাটোরের উদ্যোগে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদের কারিগরি সহযোগিতায় এ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (শিক্ষা)অধ্যাপক ড. মামুনুর রশীদ।

উদ্বোধনকালে তিনি বলেন বলেন, ‘আজকের এই প্রদর্শনীটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটি চমৎকার উদ্যোগ। আমি দেখতে পাচ্ছি সব প্রাকৃতিক উৎস ও নদী থেকে মাছ সংগ্রহ করা হয়েছে। এই ধরনে পণ্য যদি হাতের কাছে আসে তাহলে মানুষ অনেক উপকৃত হবে এবং তাদের জন্য সহজ হবে।আমি আমার বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগকে সাধুবাদ জানাই।’

এবিষয়ে আয়োজনের উদ্যোগতা ও নাটোর মৎস্য চাষী কল্যাণ সতিমির সাধারণ সম্পাদক হাসান জাহিদ শিহাব বলেন, ’‎দেশের প্রাকৃতিক উৎস থেকে আহরিত নিরাপদ মাছের বহুজাত ব্যবহার এবং এটার বাজার সম্প্রসারণের লক্ষে আমাদের এই আয়োজন।

আমরা মাছকে বিভিন্নভাবে সাইলেজ করে ক্রেতাদের রান্নার এবং খাবার উপযোগী করা হয়েছে।’

‎

‎আয়োজনের মূল উদ্দেশ্য নিয়ে তিনি বলেন, ‘দেশীয় মাছের একটা বড় বাজার আছে এবং সেটাকে আমরা একটা সম্ভাবনাময় জায়গায় নিয়ে যাওয়াই আমাদের উদ্দেশ্য।’

‎

রেডি ফিশের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল সাকিব বলেন, ‘ক্রেতাদের সুবিধার কথা বিবেচনা করে মাছ পরিষ্কার, কাটা ও প্যাকেটজাত করে সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত উপায়ে ‘রেডি টু কুক’ হিসেবে পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি রয়েছে বিনা মূল্যে হোম ডেলিভারি সুবিধা। আমাদের মূল লক্ষ্য ক্রেতাদের কাছে সঠিক মাছ, সঠিক দাম ও সঠিক পরিমাণ নিশ্চিত করা। আমাদের আউটলেটটি রাজশাহীর কাজলা কমার্স কলেজের পাশে অবস্থিত। ক্রেতারা সরাসরি আমাদের আউটলেটে এসে পছন্দের পণ্য দেখতে ও সংগ্রহ করতে পারবেন।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz