মূল অংশে যান
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ · ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
ক্যাম্পাস

‘লীগ পাবো যেখানে, ধোলাই হবে সেখানে’ স্লোগানে উত্তাল ইবি

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ৪:৫০ অপরাহ্ণ · আপডেট: ১০ নভেম্বর ২০২৬, ৯:৩৭ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
‘লীগ পাবো যেখানে, ধোলাই হবে সেখানে’ স্লোগানে উত্তাল ইবি
ঝিনাইদহগামী ‘দিগন্ত’ বাসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্তৃক ‘পেট্রোলবোমা’ নিক্ষেপ, দেশব্যাপী নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদের ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী বহনকারী ঝিনাইদহগামী ‘দিগন্ত’ বাসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্তৃক ‘পেট্রোলবোমা’ নিক্ষেপ, দেশব্যাপী নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রদল। এসময় ছাত্রদলের নেতাকর্মীরা ‘লীগ পাবো যেখানে, ধোলাই হবে সেখানে’ স্লোগান দেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু করে সংগঠনটি। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ডায়না চত্বর ও বটতলার মধ্যবর্তী স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে নেতাকর্মীরা।

এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমী মিথুন, সদস্য সচিব রাফিজ আহমেদ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আনোয়ার পারভেজের নেতৃত্বে সংগঠনটির শতাধিক নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন।

এসময় বিক্ষোভকারী শিক্ষার্থীদের ‘লীগ পাবো যেখানে, ধোলাই হবে সেখানে; একটা একটা লীগ ধর, ধইরা ধইরা ধোলাই কর; শেখ হাসিনার আস্থানা, ভেঙে দাও গুড়িয়ে দাও; হাসিনা আছে হিন্দুস্থান, ঠিকানা হবে গোরস্তান; ছাত্রলীগের আস্থানা, এই ক্যাম্পাসে হবে না; আপা আপা করিস না, শেখের বেটি আসবে না’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

সংক্ষিপ্ত সমাবেশে শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমী মিথুন বলেন, সারা দেশে ছাত্রলীগ কর্তৃক ধর্মঘটের নামে যে নৈরাজ্য পরিবেশ সৃষ্টি করেছে, যানবাহনে বোমাবাজি ও আগুন দিয়েছে, আজকের এই বিক্ষোভ মিছিল তারই কঠোর প্রতিবাদ।

ক্যাম্পাসের বাসে বোমাবাজির ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, আওয়ামীলীগের অপশক্তিকে রুখে দিতে ছাত্রদল গতকাল সারাদিন ক্যাম্পাসে অবস্থান নিয়েছিল এবং ভবিষ্যতেও প্রতিহত করতে রাজপথে প্রস্তুত থাকবে । আমরা ইবি ক্যাম্পাসসহ সমগ্র বাংলাদেশে ছাত্রলীগ, আওয়ামী বা কোনো ফ্যাসিস্ট শক্তিকে প্রবেশ হতে দেবো না।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকারই হবে প্রকৃত জনগণের সরকার। জনগণকে সঙ্গে নিয়েই আওয়ামী ও তাদের দোসরদের প্রতিহত করে রাজপথ মুক্ত রাখা হবে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz