বাকৃবিতে রেললাইনে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ, নিষিদ্ধ ছাত্রলীগের আটক ২
বাকৃবি প্রতিনিধি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইয়াছিন মার্কেটসংলগ্ন রেললাইনে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে আটক করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তাঁদের আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয়। পরে তাঁদের থানায় সোপর্দ করা হয়।
আটক দুজন হলেন আনন্দ মোহন কলেজের নিষিদ্ধ ছাত্রলীগের অর্থ সম্পাদক ঝিনুক ও তাঁর সহযোগী নির্জন। এ সময় কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শৈবাল পালিয়ে যান বলে জানা গেছে।
বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমান জানান, বিশ্ববিদ্যালয়ের ইয়াছিন মার্কেটসংলগ্ন রেললাইন এলাকায় তিনজন আগুন দেওয়ার চেষ্টা করছিলেন। এ সময় সাধারণ শিক্ষার্থী ও অন্যরা তাঁদের দেখতে পেয়ে আটক করেন। একপর্যায়ে ধস্তাধস্তির মধ্যে শৈবাল পালিয়ে গেলেও অপর দুজনকে আটক করা হয়।
ঘটনার বিষয়ে বাকৃবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ এ এম শোয়াইব বলেন, ঘটনার সময় তাঁরা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট গেটে ছিলেন। তাঁদের কর্মীরা দুজনকে আটক করার পর খবর পেয়ে তিনি, শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিব ঘটনাস্থলে পৌঁছান। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি তাঁদের থানায় সোপর্দ করে।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সেমিনার ও পুরস্কার বিতরণী
১ ঘণ্টা আগে💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





