ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী
তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদ্রাসার লাইব্রেরি ও অফিস কক্ষে আগুন লাগার ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ৬৩ শিক্ষার্থী। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। তাঁদের একজনকে যান্ত্রিক ভেন্টিলেটরের মাধ্যমে শ্বাস-প্রশ্বাসের সহায়তা দেওয়া হচ্ছে।
সোমবার (৯ নভেম্বর) রাত দেড়টার দিকে ফতুল্লার সাইনবোর্ডের শান্তিধারা এলাকায় জামিয়াতুল আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় এ অগ্নিকাণ্ড ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের শিবু মার্কেট ও কাঁচপুর মডার্ন স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ৩টা ৪০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, মাদ্রাসার দ্বিতীয় তলার লাইব্রেরি ও অফিস কক্ষে আগুন লাগে।
মাদ্রাসার শিক্ষক আজিজুর রহমান জানান, রাতে শিক্ষার্থীরা ঘুমিয়ে ছিলেন। এ সময় লাইব্রেরিতে আগুন লাগে। পরে আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন (জরুরি বিভাগ) ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, আগুনের ধোঁয়ায় আক্রান্ত ৬৩ শিক্ষার্থীকে সেখানে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় আইসিইউতে নেওয়া হয়েছে। একজনকে যান্ত্রিক ভেন্টিলেটরের মাধ্যমে শ্বাস-প্রশ্বাসের সহায়তা দেওয়া হচ্ছে।
ফায়ার সার্ভিসের তথ্যমতে, অগ্নিকাণ্ডে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





