সাঁওতাল শিশুদের শিক্ষাবঞ্চনা ও অধিকার আদায়ে রাবি হাল্ট প্রাইজের ‘আবেহাও’
রাবি প্রতিনিধি
সাঁওতাল জনগোষ্ঠীর শিশুদের শিক্ষাজীবনের প্রকৃত চিত্র, কাঠামোগত সংকট এবং তাদের সুপ্ত স্বপ্নগুলোকে জনসমক্ষে তুলে ধরতে ‘আবেহাও’ শীর্ষক একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) হাল্ট প্রাইজ। সামাজিক সচেতনতামূলক কার্যক্রম ‘প্রজেক্ট অগ্রযাত্রা’র দ্বিতীয় পর্বের অংশ হিসেবে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে।
উদ্যোক্তারা জানান, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো প্রান্তিক এই জনপদের শিশুদের শিক্ষাক্ষেত্রে প্রতিদিনকার প্রতিবন্ধকতা, সামাজিক প্রতিকূলতা এবং উন্নত ভবিষ্যতের আকাঙ্ক্ষাকে জোরালোভাবে উপস্থাপন করা। স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সরাসরি মতবিনিময় ও নিবিড় সম্পৃক্ততার মাধ্যমে তাদের জীবনযাত্রার বাস্তব পরিস্থিতি অনুধাবন এবং শিক্ষাবঞ্চিত হওয়ার সুনির্দিষ্ট কারণগুলো চিহ্নিত করার ওপর জোর দেওয়া হয়েছে।
আয়োজকদের মতে, আর্থসামাজিক অবস্থা বা জাতিগত পরিচয় কোনো শিশুর মেধা ও স্বপ্ন পূরণের পথে অন্তরায় হতে পারে না। শিক্ষাকে কোনো দয়া বা বিশেষ সুবিধা হিসেবে না দেখে, এটি প্রতিটি শিশুর সাংবিধানিক ও মৌলিক অধিকার। ‘আবেহাও’ উদ্যোগের মাধ্যমে পাহাড়ি বা প্রান্তিক অঞ্চলের প্রতিটি শিশুর জন্য সমতার ভিত্তিতে শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করাই আয়োজকদের প্রধান লক্ষ্য।
সুযোগের অভাবে কোনো শিশুর সম্ভাবনাময় ভবিষ্যৎ যেন থমকে না যায় এবং প্রতিটি শিশু শিক্ষার আলোয় নিজেদের জীবন গড়ে তুলতে পারে এমন ব্রত নিয়েই কাজ করছে রাবি হাল্ট প্রাইজ।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





