বাকৃবিতে দুই মিশুক চালকের হাতাহাতি, ছিনতাইচেষ্টার অভিযোগ
এক চালকের মিশুকের কাগজপত্র দেখতে চাওয়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে বিষয়টির সমাধান করা হয়েছে।
মিশুকের কাগজপত্র যাচাইকে কেন্দ্র করে দুই চালকের মধ্যে
বাকৃবি প্রতিনিধি :
বাগ্বিতণ্ডা থেকে হাতাহাতির ঘটনা ঘটেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)। এ সময় এক চালক অপর চালকের মিশুক ছিনতাইয়ের চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কে.আর. মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পে নিয়ে যান।
ঘটনায় জড়িত দুই চালক হলেন মো. জুয়েল মিয়া ও মো. জামাল মিয়া। জুয়েল মিশুকচালক। অন্যদিকে, জামাল বিশ্ববিদ্যালয় এলাকার ২২ নম্বর ওয়ার্ডের বাকৃবি শেষ মোড় এলাকার বাসিন্দা।
জানা যায়, কেওয়াটখালী রেলগেট এলাকা থেকে জামাল জুয়েলের মিশুকটি অনুসরণ করতে থাকেন। মিশুকটি চুরি করা হতে পারে—এমন সন্দেহ থেকে তিনি জুয়েলের কাছে গাড়ির কাগজপত্র দেখতে চান। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের কে.আর. মার্কেট এলাকায় জুয়েলের পথ আটকে কাগজপত্র দেখাতে বলেন জামাল। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়, যা পরে উত্তেজনা ও হাতাহাতিতে রূপ নেয়।
তবে জুয়েল মিয়া দাবি করেন, জামাল কেওয়াটখালী থেকে তাঁকে অনুসরণ করে এসে পরিকল্পিতভাবে তাঁর মিশুকের পথ আটকে দেন। একপর্যায়ে তাঁকে আটক করে মারধরের চেষ্টা করেন। এ সময় জামাল তাঁর মিশুকটি ছিনতাইয়ের চেষ্টা করেছিলেন বলেও অভিযোগ করেন জুয়েল।
ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখে। যাচাই-বাছাইয়ে জুয়েলের মিশুকটি তাঁর নিজের এবং গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র সঠিক রয়েছে বলে নিশ্চিত হওয়া যায়।
অন্যদিকে, জামাল যে অটোরিকশাটি চালান, সেটি তাঁর নিজের নয়; তিনি ভাড়ায় চালান বলে জানা যায়। পরে অটোরিকশাটির প্রকৃত মালিককে ডেকে আনা হয়। তাঁর জিম্মায় জামালকে ছেড়ে দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না করার শর্তে তাঁর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। একই সঙ্গে গাড়িটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও সহকারী অধ্যাপক ড. মো. মাসুদ রানা বলেন, “অটোরিকশাটির প্রকৃত মালিক কে, তা নিশ্চিত করে ভাড়ায় চালিত গাড়িটির চালককে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। গাড়ির মালিকের জিম্মায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।”
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





