ববিতে ময়মনসিংহ বিভাগীয় ছাত্র কল্যাণ সংস্থার নেতৃত্বে আরিফুল-মাসুম
ববি প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ময়মনসিংহ বিভাগীয় ছাত্র কল্যাণ সংস্থার ২০২৬-২৭ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষার্থী মো. আরিফুল ইসলাম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন পরিসংখ্যান ও ডেটা সায়েন্স বিভাগের শিক্ষার্থী মো. মাসুম বিল্লাহ।
শুক্রবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিকেলে ভোট গ্রহণ শুরু হয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সন্ধ্যায় ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ বলেন, ‘আমার কাছে এই পদ কোনো ক্ষমতা কিংবা বিশেষ মর্যাদার জায়গা নয়; বরং এটি দায়িত্ব পালনের, মানুষের পাশে দাঁড়ানোর এবং সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ। আমি চাই, প্রতিটি শিক্ষার্থী এই সংগঠনে নিজের আপন ঠিকানা খুঁজে পাক। সুখে-দুঃখে, প্রয়োজনে-অপ্রয়োজনে আমরা যেন একে অপরের পাশে দাঁড়াতে পারি।’
নবনির্বাচিত সভাপতি মো. আরিফুল ইসলাম বলেন, ‘আমি ময়মনসিংহ বিভাগীয় ছাত্র কল্যাণ সংস্থাকে অনেক দূর এগিয়ে নিতে চাই। সংস্থার বিভিন্ন কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সবার সাহায্য ও সহযোগিতা আমার একান্ত প্রয়োজন।’
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





