আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর
ববি প্রতিনিধি
নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের সংশ্লিষ্টতার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের হাতে আটক চার কর্মকর্তাকে থানায় হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিস।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করে বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিস।
পুলিশে হস্তান্তরিত ঐ চার কর্মকর্তা হলেন, অর্থদপ্তরের অতিরিক্ত পরিচালক সুব্রত কুমার বাহাদুর, অর্থদপ্তরের উপ-পরিচালক আতিকুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের উপ-পরিচালক আবু হাচান ও রেজিস্ট্রার দপ্তরের অফিস সহায়ক আরিফ হোসেন।
এর আগে, বুধবার দুপুর ২টা থেকে আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতাকর্মীরা অভিযান দিয়ে বিভিন্ন দপ্তর থেকে তাদের আটক করে। আটকের পরে বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ আওয়ামীগের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে স্লোগান দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণও করতে দেখা যায় তাদের।
আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগ তুলে কর্মকর্তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অভিযান পরিচালনায় নেতৃত্ব দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক আরিফ হোসাইন শান্ত, সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আশিক আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইত্তেসাফ আর রাফিসহ শাখা ছাত্রদলের অর্ধশতাধিক নেতাকর্মী।
ছাত্রদল দুপুর ২টার দিকে হটাৎ দপ্তরে দপ্তরে অভিযান পরিচালনার কথা টের পেয়ে অনেক দপ্তরের কর্মকর্তারা কর্মস্থল ছেড়ে পালিয়ে যান। বিশ্ববিদ্যালয়ের ডিন অফিসে কর্মরত সাবেক এমপির স্ত্রী দুলসাথ বিথি অফিসে তার ব্যক্তিগত ফোন রেখে পালিয়ে গেছেন বলে জানা যায়।
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন বলেন, “দেশনায়ক তারেক রহমান আপনাদের একসঙ্গে কাজ করার সুযোগ দিয়েছেন। আপনারা সেই সুযোগ লুফে নেননি, বরং বেছে নিয়েছেন সন্ত্রাসী কর্মকাণ্ডকে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোনোভাবেই এসব মেনে নেবে না।
সেই জায়গা থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা যে অবস্থান নিয়েছি, আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।
বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত দেবনাথ বলেন, "বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে আমাদের কাছে বিশ্ববিদ্যালয়ের চার কর্মকর্তাকে হস্তান্তর করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অভিযোগ অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে৷"
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান সোহাগ বলেন, আপনারা জানেন সারাদেশে পতিত ফ্যাসিস্ট শক্তি বিক্ষিপ্তভাবে নৈরাজ্য সৃষ্টি করছে। আমাদের বিশ্ববিদ্যালয়েও এধরনের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যাওয়ায় এই ব্যবস্থা নেয়া হয়েছে। দেশের জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে বিধিমোতাবেক বয়বস্থা নেয়া হবে বলে জানান তিনি।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
গোবিপ্রবির প্রধান ফটকে শেখ মুজিবের নামে ব্যানার টানালেন আ.লীগ নেতাকর্মীরা, ভাঙলেন নামফলক
৫ ঘণ্টা আগে💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





