মূল অংশে যান
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ · ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
খেলাধুলা

ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিল ভারত-পাকিস্তান

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ৪:৩০ অপরাহ্ণ · আপডেট: ১৮ নভেম্বর ২০২৬, ৮:১৮ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিল ভারত-পাকিস্তান
ছবি: সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষে সৌজন্যের দৃষ্টান্ত দেখিয়েছে ভারত ও পাকিস্তান। পুরস্কার বিতরণী মঞ্চের সামনে একে অন্যকে গার্ড অব অনার দিয়ে সম্মান জানায় দুই দলের খেলোয়াড়েরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে প্রথমার্ধে পিছিয়ে পড়েও পাকিস্তানকে ২-১ গোলে হারায় ভারত। এ জয়ে রেকর্ড দশমবারের মতো সাফ চ্যাম্পিয়ন হয় দলটি।

রানার্সআপ ট্রফি নিতে মঞ্চে ওঠার সময় পাকিস্তান দলকে গার্ড অব অনার দেয় চ্যাম্পিয়ন ভারত। পরে ভারতীয় দলকেও একইভাবে সম্মান জানায় পাকিস্তান।

দলীয় শিরোপার পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও আধিপত্য দেখিয়েছে ভারত। টুর্নামেন্টের সেরা গোলকিপার, সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়—তিনটি পুরস্কারই জিতেছেন ভারতীয় ফুটবলাররা।

সেরা গোলকিপারের পুরস্কার পেয়েছেন আর্শ শেখ। পুরো টুর্নামেন্টের পাশাপাশি ফাইনালেও দারুণ পারফরম্যান্স দেখান তিনি। বিশেষ করে প্রথমার্ধে পাকিস্তানের কয়েকটি আক্রমণ রুখে দিয়ে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন।

অন্যদিকে, দুটি ব্যক্তিগত পুরস্কার জিতেছেন ভারতের ফরোয়ার্ড সুহাইল ভাট। চার গোল করে সর্বোচ্চ গোলদাতার পাশাপাশি টুর্নামেন্টসেরার পুরস্কারও পেয়েছেন তিনি। ফাইনালে ৬০ মিনিটে তার গোলেই সমতায় ফেরে ভারত। এর আগে গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে দুটি এবং মালদ্বীপের বিপক্ষে একটি গোল করেছিলেন সুহাইল।

প্রাইজমানিতেও এগিয়ে চ্যাম্পিয়ন ভারত। শিরোপাজয়ী দল পেয়েছে ৪০ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫০ লাখ টাকা। আর রানার্সআপ পাকিস্তান পেয়েছে ১৫ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯ লাখ টাকা।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz