মূল অংশে যান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ · ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
ক্যাম্পাস

শাবিপ্রবিতে লাইফ সায়েন্সেস অনুষদের ২য় আন্তর্জাতিক সম্মেলন ২৮ মার্চ

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ২:০০ অপরাহ্ণ · আপডেট: ২৬ নভেম্বর ২০২৬, ৩:২১ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
শাবিপ্রবিতে লাইফ সায়েন্সেস অনুষদের ২য় আন্তর্জাতিক সম্মেলন ২৮ মার্চ
ছবি: অলটাইম নিউজ ডটকম

শাবিপ্রবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আগামী বছরের ২৮ ও ২৯ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘দ্বিতীয় আন্তর্জাতিক লাইফ সায়েন্সেস সম্মেলন (আইসিএলএস ২০২৭)’। ‘এক্সপ্লোরিং বায়োসায়েন্সেস: ফ্রম ডিসকভারিস টু অ্যাপ্লিকেশনস’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্সেস অনুষদ এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে।

এ উপলক্ষে বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় নিজ কার্যালয়ে সম্মেলনের ওয়েবসাইট উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. খায়রুল ইসলাম।

ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক জি এম রবিউল ইসলাম, লাইফ সায়েন্সেস অনুষদের ডিন ও সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ ফারুক মিয়া, সম্মেলনের সচিব ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক আসিফ ইকবাল এবং বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লা-আল-সোয়েব।

এছাড়া অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমদ চৌধুরী, জিইবি বিভাগের অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেন এবং বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. নুরশাদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz