মূল অংশে যান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ · ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
জাতীয়

জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর হবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ২:০৬ অপরাহ্ণ · আপডেট: ২৬ নভেম্বর ২০২৬, ৩:০৬ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর হবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। দলটির কোনো ষড়যন্ত্র সফল হবে না। তবে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে কঠোর অবস্থান নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ থাকা সত্ত্বেও সরকার কোনো ধরনের রক্তপাত চায়নি। তবে পরিস্থিতি বিবেচনায় জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেবে।

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বর্তমানে দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখছেন না তিনি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। দলটির কোনো ষড়যন্ত্রই সফল হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সরকার জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ ক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করবে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz