মূল অংশে যান
সোমবার, ২ নভেম্বর ২০২৬ · ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ব্রেকিং
আইন-আদালত

কওমীর স্বীকৃত ডিগ্রিধারীরাও কাজী হতে পারবেন: ড. আসিফ নজরুল

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২৫, ২:০৬ অপরাহ্ণ · আপডেট: ১ নভেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
কওমীর স্বীকৃত ডিগ্রিধারীরাও কাজী হতে পারবেন: ড. আসিফ নজরুল

এখন থেকে কওমী মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরা নিকাহ রেজিস্ট্রার (কাজী) হতে পারবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। 

রবিবার (৭ ডিসেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে তিনি এ তথ্য জানান। 

আইন উপদেষ্টা বলেন, আগে এই সুযোগ আলিম সনদধারী ব্যক্তিদের জন্য সীমাবদ্ধ ছিলো। আইন মন্ত্রণালয় এই সুযোগ বাড়ানোর জন্য আইন সংশোধন করেছে।  

তিনি বলেন, আজ থেকে কওমী মাদ্রাসার স্বীকৃত বোর্ড হতে দাওরায়ে হাদিস সনদধারী ব্যক্তিরাও এই পদে আবেদন করতে পারবেন।