মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন
মেট্রোরেল পুলিশের (এমআরটি পুলিশ) অপারেশন বিভাগের পরিদর্শক মো. মহসীন শেখ স্টেশন তিনটি বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর মেট্রোরেলের তিনটি স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। একই সময়ে মিরপুর-১১ এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।
রোববার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে সংঘর্ষের পর মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী স্টেশনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।
মেট্রোরেল পুলিশের (এমআরটি পুলিশ) অপারেশন বিভাগের পরিদর্শক মো. মহসীন শেখ স্টেশন তিনটি বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে মিরপুর-১১ এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার হামিদুর রহমান জানান, আগুন নেভাতে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
এর আগে মিরপুর-১০ এলাকায় পোশাকশ্রমিকদের সরিয়ে দিতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এতে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
সংঘর্ষের কারণ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।






